ভিডিও শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৯ আগস্ট, ২০২৬ ০১:৪৬ এএম

পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা

ছবি : সংগৃহীত, পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা

আন্তর্জাতিক ডেস্কপশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে পরাজয়ের সাড়ে তিন মাস না পেরোতেই রাজ্যে দ্রুত তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় ফেরার দাবি করেছেন দলটির প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, ‘চোরদের নিয়ে বিজেপি ক্ষমতা দখল করেছে।’

শুক্রবার কলকাতার ক্যাথিড্রাল রোডে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ও রাখিবন্ধন উৎসবের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন মমতা।

দলীয় নেতা-কর্মী, ছাত্র ও যুবকদের আন্দোলন-প্রতিবাদে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে কারাগারে যেতে হবে, এক মাস কারাগারের ভাতও খেতে হবে; কিন্তু বিজেপিতে যাওয়া যাবে না। এরপরই তিনি বলেন, ‘মনে রাখবেন, খুব শিগগিরই তৃণমূল ক্ষমতায় ফিরবে।’

মমতা আরও বলেন, অন্যায় দেখলেই প্রতিবাদ করতে হবে। কারও সামনে কাউকে গ্রেপ্তার করে নিয়ে গেলে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি বলেন, ‘দেখি কত কারাগার আছে, পুলিশ লকআপ আছে।’

তাঁর অভিযোগ, প্রায় ১৪ হাজার মামলা দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে যাবেন, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতেও যাওয়ার হুঁশিয়ারি দেন। তাঁর দাবি, এতে সরকার ও গ্রেপ্তারের সঙ্গে জড়িত ব্যক্তিরাও সমস্যায় পড়বেন।

আরও পড়ুন

মমতা বলেন, ‘চুরির ইতিহাস পাল্টে দেব।’ তাঁর দাবি, এ পরিবর্তনের মধ্য দিয়ে রাজনীতিতে ধস নামবে এবং একসময় বিজেপির লোকেরাই তাদের জবাব দেবে।

পুলিশের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়ে তিনি অভিযোগ করেন, বিজেপির পর্যাপ্ত কর্মী না থাকায় পুলিশকে দিয়ে সন্ত্রাস চালানো হচ্ছে। এই ‘পুলিশি সন্ত্রাস’ বন্ধ করার ঘোষণাও দেন তিনি।

এ ছাড়া মমতা অভিযোগ করেন, নির্বাচনের পর তৃণমূলের কোনো নেতার ‘জেড প্লাস’ নিরাপত্তা রাখা হয়নি এবং বিজেপি এ বিষয়ে প্রকাশ্যে মিথ্যা বলছে। নিজেকে হুমকি-ধমকি দিয়ে দমিয়ে রাখা যাবে না মন্তব্য করে তিনি জানান, শিগগিরই জেলা সফর শুরু করবেন। অনুমতি না পেলেও রাস্তায় রাস্তায় হাঁটবেন এবং পুলিশকে তাঁকে ঠেকানোর চ্যালেঞ্জ দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা

দুর্নীতিবাজ, দখলবাজ ও চাঁদাবাজদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

প্রেমে ব্যর্থ হয়ে দুধ দিয়ে গোসল, সম্পর্ক ছাড়ার ঘোষণা যুবকের

দেশে ফিরে নেপালে আটকে থাকার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল চেষ্টা, গ্রেফতার ১৪

বিধ্বংসী বোলিংয়ে ১১০ রানেই অলআউট পাকিস্তান