ভিডিও মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৫ আগস্ট, ২০২৬ ০২:৩২ পিএম

রংপুরে চাঞ্চল্যকর চার খুন: তদন্ত সংস্থা পরিবর্তন

রংপুরে চাঞ্চল্যকর চার খুন: তদন্ত সংস্থা পরিবর্তন

রংপুর প্রতিনিধি : রংপুর মহানগরীর মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্ত সংস্থা পরিবর্তন করা হয়েছে। মহানগর কোতোয়ালি থানা থেকে মামলাটির তদন্তভার গোয়েন্দা বিভাগে (ডিবি) দেওয়া হয়েছে। অধিকতর অধিকতর তদন্ত ও দ্রুত অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার বিকেলে মামলার আগের তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মিলন চন্দ্র চক্রবর্তী ডিবি কার্যালয়ে গিয়ে নতুন তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক জিন্নাত আলীর কাছে মামলার প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও নথিপত্র হস্তান্তর করেন।

পরে পুরোনো ও নতুন দুই তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল মাছুয়াপাড়ার ওই বাড়ি পরিদর্শন করেন। এ সময় আগের তদন্ত কর্মকর্তা ঘটনাস্থলের বিভিন্ন বিষয় সম্পর্কে নতুন তদন্ত কর্মকর্তাকে অবহিত করেন।

রংপুর মহানগর পুলিশের উপকমিশনার (গোয়েন্দা) সনাতন চক্রবর্তী জানান, মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে। পুলিশ পরিদর্শক জিন্নাত আলী এখন মামলাটির তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, আরও পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে যত দ্রুত সম্ভব মামলার চার্জশিট দেওয়া হবে।

আরও পড়ুন

এদিকে, নিহত শিক্ষক ও তাঁর পরিবারের সদস্যদের স্মরণে মঙ্গলবার দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে স্মরণসভা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নিয়ে প্রয়াত শিক্ষকের স্মৃতিচারণ করেন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

পরে নিহত শিক্ষক ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে চাঞ্চল্যকর চার খুন: তদন্ত সংস্থা পরিবর্তন

তেহরান-ইসলামাবাদ আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা করবে সরকার: জাহেদ উর রহমান

বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত

বদিসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ

হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ