ভিডিও মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৫ আগস্ট, ২০২৬ ১০:৪৮ এএম

ওয়েবসাইট চালু

৩ দিনে ২৫ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ

৩ দিনে ২৫ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ

শেখ শাহরিয়ার হোসেন : মাত্র তিন দিনে দেশের বিভিন্ন সরকারি দপ্তরে প্রায় ২৫ কোটি ৬১ লাখ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ জমা পড়েছে একটি ওয়েবসাইটে। পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্মনিবন্ধন, জমির নামজারিসহ বিভিন্ন সরকারি সেবা নিতে গিয়ে কোথায় কত টাকা ঘুষ চাওয়া হয়েছে, সেই তথ্য পরিচয় গোপন রেখে জানাচ্ছেন সাধারণ মানুষ। গত ২১ আগস্ট চালু হওয়া 'ঘুষসাইট'-এ এরই মধ্যে দেশের আট বিভাগ থেকে জমা পড়েছে ১ হাজার ৮৯৪টি অভিযোগ। এই ওয়েবসাইটটি তৈরি করেছেন দুই তরুণ বাংলাদেশি উদ্যোক্তা সাইফ কবীর ও শহীদ শরীফ। সাইফ ব্র্যাক ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স ও মার্কেটিংয়ে ডাবল মেজর করছেন। সহ-উদ্যোক্তা শহীদ শরীফ এ লেভেলের শিক্ষার্থী ও ফুল স্ট্যাক ডেভেলপার।

দৈনিক করতোয়ার সঙ্গে আলাপকালে ঘুষসাইটের উদ্যোক্তা সাইফ কবীর জানান, ভারতে একটি ওয়েবসাইট দেখে বাংলাদেশে একই ধরনের প্ল্যাটফর্ম তৈরির ধারণা পান তিনি। পরে সহ-উদ্যোক্তা শহীদ শরীফকে বিষয়টি জানান। 'কেউ একজন বানানো উচিত' এভাবে না ভেবে তারা নিজেরাই একদিনের মধ্যে ওয়েবসাইটটি তৈরি করেন। গত ২১ আগস্ট এটি চালু হয়। 'রিপোর্ট এ ব্রাইব' অপশনে গিয়ে দপ্তর, সেবা, জেলা-শহর, দাবিকৃত অর্থ ও ঘটনার ফলাফল জানানো যায়; পুরো প্রক্রিয়ায় দুই মিনিটেরও কম সময় লাগে।

অভিযোগকারীর পরিচয় গোপন রাখতে কোনো অ্যাকাউন্ট, নাম, ই-মেইল, ফোন নম্বর বা ডিভাইস আইডেন্টিফায়ার নেওয়া হয় না। এমনকি রিপোর্টের ডেটাবেজে আইপি অ্যাড্রেসের কোনো ফিল্ডও নেই। তবে হোস্টিং ও নেটওয়ার্ক সেবাদাতারা নেটওয়ার্ক ডেটা প্রক্রিয়া করতে পারে বলে জানান সাইফ। অভিযোগের সত্যতা যাচাই করা হয় না; ব্যক্তিগত তথ্য, গালিগালাজ, স্প্যাম, পুনরাবৃত্ত বা  সমান্বত ভুয়া রিপোর্ট ঠেকাতেহ মডারেশন করা হয়। ভাবষ্যতে ডেটার মান উন্নত করা, ঢাকার বাইরের জেলা কভারেজ বাড়ানো এবং সাংবাদিক-গবেষকদের জন্য তথ্য উন্মুক্ত রাখার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে ঘুষ আছে এটা সবাই জানে। কিন্তু এর পরিমাণ বা কোন সেবায় কত ঘুষ চাওয়া হচ্ছে, তার কোনো জনসাধারণের তথ্যভান্ডার নেই। আমরা সেই জায়গাটা পূরণ করতে চেয়েছি। ঘুষের অভিযোগ যাচাই করে কাউকে দোষী সাব্যস্ত করা তাদের উদ্দেশ্য নয়। বরং বিভিন্ন মানুষের অভিজ্ঞতা এক জায়গায় এনে সরকারি সেবায় ঘুষের সম্ভাব্য ধরন ও প্রবণতা তুলে ধরাই তাদের লক্ষ্য। 

ওয়েবসাইটটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের আট বিভাগ থেকে এখন পর্যন্ত ১৮৯৪টি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগে দাবিকৃত ঘুষের মোট পরিমাণ প্রায় ২৫ কোটি ৬১ লাখ টাকা। এর মধ্যে ঢাকায় ৮৮৭টি, চট্টগ্রামে ৪৪৭টি, রাজশাহী ১২৪ ও খুলনায় ১১৮টি করে, রংপুরে ১০০টি, সিলেটে ৭৯টি, ময়মনসিংহে ৭২টি এবং বরিশালে ৬৭ অভিযোগ রয়েছে। তবে এসব তথ্যকে সরকারি বা যাচাইকৃত পরিসংখ্যান হিসেবে দেখার সুযোগ নেই বলে সতর্ক করেছেন উদ্যোক্তারা। তাদের দাবি, ওয়েবসাইটে প্রকাশিত প্রতিটি তথ্যই ব্যবহারকারীর দেওয়া এবং যাচাইবিহীন। 

আরও পড়ুন

ওয়েবসাইটটিতে অভিযোগ জানাতে কোনো অ্যাকাউন্ট, ই-মেইল, ফোন নম্বর বা ব্যক্তিগত পরিচয় দিতে হয় না। ব্যবহারকারীকে শুধু দপ্তর, সেবা, আনুমানিক স্থান, দাবিকৃত অর্থ ও ঘটনার ফলাফল জানাতে হয়। ব্যক্তিগত কোনো কর্মকর্তা বা কর্মচারীর নাম না দেওয়ার নির্দেশনাও রয়েছে। অভিযোগ জমা দেওয়ার পর স্বয়ংক্রিয় একটি মডারেশন ব্যবস্থা সেটি পরীক্ষা করে। উদ্যোক্তার ভাষ্য অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এই ব্যবস্থা নাম, ফোন নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ফাইল নম্বরসহ ব্যক্তিগত পরিচয় শনাক্ত করে বাদ দেওয়ার চেষ্টা করে। একই সঙ্গে স্প্যাম ও আপত্তিকর কনটেন্টও শনাক্ত করা হয়। সাইফ কবীর বলেন, এটি প্রাইভেসি ফিল্টার, সত্যতা যাচাইয়ের ব্যবস্থা নয়। কোনো ঘটনা সত্যিই ঘটেছে কি না, সেটি এই সিস্টেম নিশ্চিত করে না।

ওয়েবসাইটে প্রকাশিত তথ্যকে তাই 'অভিযোগ' হিসেবেই বিবেচনা করার আহ্বান জানিয়েছেন তিনি। কোনো ব্যক্তিকে অভিযুক্ত করে তথ্য প্রকাশ না করার নীতিও কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে বলে জানান উদ্যোক্তা। সাইফের মতে, একটি বিচ্ছিন্ন অভিযোগের চেয়ে একই দপ্তর বা সেবাকে ঘিরে বহু মানুষের একই ধরনের অভিযোগ বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, একজন বললেন লাইসেন্স করতে ১০ হাজার টাকা দিতে হয়েছে, এটা একটি অভিজ্ঞতা। কিন্তু একই অফিসে ৪০ জন একই ধরনের অভিযোগ করলে সেটি একটি প্যাটার্ন তৈরি করে। 

এই তথ্য ভবিষ্যতে সাধারণ মানুষ, সাংবাদিক, গবেষক ও নীতিনির্ধারকদের কাজে আসতে পারে। কোনো সরকারি দপ্তরে যাওয়ার আগে সেবাগ্রহীতারা আগের অভিযোগগুলো দেখে সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে ধারণা নিতে পারবেন। ওয়েবসাইটে ইতোমধ্যে বিভিন্ন সরকারি সেবা নিয়ে অভিযোগ জমা পড়েছে। সর্বশেষ একটি অভিযোগে জমি মিউটেশনের জন্য ১৩ হাজার টাকা চাওয়ার দাবি করা হয়েছে। আরেকটি অভিযোগে পোর্ট থেকে মালামাল সরানোর জন্য ৩ লাখ ২৫ হাজার টাকা ঘুষ দেওয়ার কথা বলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ দিনে ২৫ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ

কলকাতায় বিপাকে হাজার হাজার বাংলাদেশি পর্যটক

তিউনিশিয়া উপকূল থেকে ১২ অভিবাসীর মরদেহ উদ্ধার

অভিজ্ঞ লেগ স্পিনারকে নিয়ে জিম্বাবুয়ের দল ঘোষণা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

দিল্লিতে ফের আন্দোলনে নামার ঘোষণা সিজেপির