ভিডিও মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৫ আগস্ট, ২০২৬ ০১:৫০ পিএম

বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত

বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত

মফস্বল ডেস্ক : বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে শাজাহানপুর উপজেলার লিচুতলা-মাটিডালী দ্বিতীয় বাইপাস সড়কের নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- বগুড়ার সোনাতলা উপজেলার জোরগাছা ইউনিয়নের হলিদাবগা গ্রামের শহিদুল ইসলামের ছেলে আশিকুর রহমান (২২) ও গাবতলী উপজেলার স্বরধনকুটি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মুজাহিদুল ইসলাম সামিউল (৩০)। আশিকুর পড়াশোনা করতেন এবং মুজাহিদুল ব্যবসায়ী ছিলেন।

জানা গেছে, রাতে নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় বাইপাস সড়কের মাঝখানে দুই তরুণকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় ব্যক্তিরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

বগুড়ার শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম বলেন,কোনো যানবাহনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত

বদিসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ

হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফরে যাচ্ছেন শি চিন পিং

ঢাকার বিভিন্ন এলাকায় অস্ত্রশস্ত্র বহন ও সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে