ভিডিও বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৯ আগস্ট, ২০২৬ ১১:০৮ পিএম

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, বিএনপি‘র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার এখন কেবল একটি দলের ম্যানিফেস্টো নয়, এটি দেশের জনগণের প্রত্যাশার প্রতীকে পরিণত হয়েছে।

সাধারণ মানুষ একটি স্বনির্ভর, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার এই প্রতিশ্রুতি বাস্তবায়নের স্বপ্ন দেখছে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ইশতেহার বাস্তবায়নের স্বপ্ন দেখছে দেশের মানুষ। তাই বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের নেয়া বিভিন্ন কল্যাণমুখী কাজ জনগণের কাছে তুলে ধরতে স্বেচ্ছাসেবক দল মাঠে থাকবে। তিনি বলেন, জনকল্যাণমূলক কাজ ও জনমুখী নীতি বাস্তবায়নই প্রধানমন্ত্রী তারেক রহমান-এর রাজনৈতিক দর্শন।

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্দ্যোগে আজ বুধবার (১৯ আগস্ট) মহানগরের আলতাফুন্নেছা খেলার মাঠে র‌্যালীর আগে আলোচলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উক্ত কথা বলেন।

আরও পড়ুন

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুেলর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী বেলাল, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, হারুন অর রশিদ সুজন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার। নিহার সুলতানা তিথি, জেলা ছাত্রদলে সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পাবনার চাটমোহরে উন্নয়ন বঞ্চিত নবীন গ্রামের ৪শ’ পরিবার

ঢাকার মঞ্চে আসছে পাওলো কোয়েলহোর অমর সৃষ্টি ‘দ্য আলকেমিস্ট’

রংপুরে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন

বগুড়ায় নিষিদ্ধ প্রসাধন বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে ভটভটি-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত