ভিডিও বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৯ আগস্ট, ২০২৬ ১০:৩৬ পিএম

রংপুরে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন

রংপুরে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন

রংপুর প্রতিনিধি : মাদক মামলায় দুইটি পৃথক ধারায় আসামি রাসেল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অপর আসামি রাব্বিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দুই হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি নয়ন মিয়াকে বেকসুর খালাস দেন আদালত।

আজ বুধবার (১৯ আগস্ট) দুপুরে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান আসামিদের অনুপস্থিতিতে এক রায় প্রদান করেন। আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৫ আগস্ট রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার পুলিশ একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করে।

মাদক পাচারের অভিযোগে নয়ন মিয়া, রাসেল মিয়া ও রাব্বিকে গ্রেফতার করে। এঘটনায় তাজহাট থানার পুলিশের উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম মাদকদ্রব্য আইনের পৃথক দু’টি ধারায় থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে ওই বছরের ৩১ অক্টোবর আদালতে তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আরও পড়ুন

সাক্ষীদের সাক্ষ্য প্রমাণ শেষে আসামি রাসেল ও রাব্বির বিরুদ্ধে আণীত অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় মাদক আইনে যাবজ্জীবন কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

অপর আসামি রাব্বিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দুই হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। অপর আসামি নয়নের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন

বগুড়ায় নিষিদ্ধ প্রসাধন বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে ভটভটি-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

গাইবান্ধার পলাশবাড়ীতে পল্লীবিদ্যুৎ কর্মচারী ও এলাকাবাসীর সংঘর্ষ, আটক ২

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

দিনাজপুরের নবাবগঞ্জে পর্ণোগ্র্রাফি মামলায় গ্রেফতার ১