ভিডিও বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৯ আগস্ট, ২০২৬ ১০:১২ পিএম

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্র্রেফতারকৃতরা হলো- বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের সরকার বাড়ি গ্রামের মৃত বরকয়া মোহাম্মদের ছেলে মো. আলিমুদ্দীন (৪৫) এবং একই গ্রামের মো. সুবহান আলীর ছেলে মো. দর্শন আলী (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার ভোর ৬টার দিকে বড়পলাশবাড়ী ইউনিয়নের মাদ্রাসা বাজার সংলগ্ন তীরনই নদীর সেতুর পশ্চিমপাশে পুলিশের চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্যরা। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তি পালানোর চেষ্টা করেন।

আরও পড়ুন

পরে পুলিশ ধাওয়া করে দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় গ্রেফতারকৃত ব্যক্তিদের কাছ থেকে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিদের বিকেলে ঠাকুরগাঁও জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

দিনাজপুরের নবাবগঞ্জে পর্ণোগ্র্রাফি মামলায় গ্রেফতার ১

নাটোরের বড়াইগ্রামে দুইপক্ষের সংঘর্ষে আহত ২০, মোটরসাইকেল ও দোকান ভাঙচুর

নওগাঁয় বৈধতা ছাড়াই চলছে বেসরকারি হাসপাতাল-ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার

সিরাজগঞ্জে জাল ওয়ারিশান সনদ প্রদান মামলায় মহিলা ইউপি সদস্য গ্রেফতার

কিছু মানুষ সবসময় দেরি করে কেন ?