ভিডিও সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৬ অক্টোবর, ২০২৬ ১১:০২ এএম

ইন্দোনেশিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করলো বাংলাদেশ

ইন্দোনেশিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র করেছে বাংলাদেশ। আজারবাইজানের বাকুতে বাছাইয়ে ‘জি’ গ্রুপের ম্যাচে রবিবার (২৫ অক্টোবর) ইন্দোনেশিয়ার সঙ্গে ১-১ ড্র করেছে বাংলাদেশ। এর আগে দিনের শুরুতে বায়েজিদ-আজিমরা ৩-১ গোলে হেরে যায় পর্তুগালের বিপক্ষে।

রবিবার আজারবাইজানের বাকুতে বাছাইয়ে ‘জি’ গ্রুপের ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে বাংলাদেশ। আগের ম্যাচে অবশ্য পতুর্গালের বিপক্ষে হেরেছিল তারা। এ নিয়ে টুর্নামেন্টে তিন ম্যাচে দুটি ড্র করল বাংলাদেশ। ইউরোপের দল ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র করে আসর শুরু করেছিল লাল সবুজের প্রতিনিধিরা।

ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচের অষ্টম মিনিটে বাইজিদের গোলে লিড আদায় করে বাংলাদেশ। পর্তুগাল ম্যাচেও গোল পেয়েছিলেন বাংলাদেশের এই ফরোয়ার্ড। তবে বিরতিতে যাওয়ার আগে সমতায় ফিরে ইন্দোনেশিয়া। দ্বিতীয়ার্ধে কোনো দলই পায়নি আর গোলের দেখা।

আরও পড়ুন

পর্তুগালের বিপক্ষে শুরুতে এগিয়ে ছিল বাংলাদেশ। শনিবার আজারবাইজানের হবসান কম্পিটিশন কমপ্লেক্সে ম্যাচের প্রথম মিনিটে কাউন্টারে অ্যাটাকে পর্তুগালকে অবাক করে দেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৩-১ গোলে হারতে হয় লাল সবুজের প্রতিনিধিদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্দোনেশিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করলো বাংলাদেশ

১

চার দিনের সফরে টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জমে উঠেছে গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলা 

৩

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নামল ১৭ ডিগ্রি সেলসিয়াসে

৪

চলনবিলে ঐতিহ্যবাহী বাউত উৎসব

৫

লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ ৩ জন আহত 

৬