ভিডিও বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৯ আগস্ট, ২০২৬ ১১:০৬ পিএম

মঞ্চে আনছে এক্টোম্যানিয়া

ঢাকার মঞ্চে আসছে পাওলো কোয়েলহোর অমর সৃষ্টি ‘দ্য আলকেমিস্ট’

ঢাকার মঞ্চে আসছে পাওলো কোয়েলহোর অমর সৃষ্টি ‘দ্য আলকেমিস্ট’

বিনোদন ডেস্ক : বিশ্বসাহিত্যের অন্যতম জনপ্রিয় এবং আলোড়ন সৃষ্টিকারী উপন্যাস পাওলো কোয়েলহোর ‘দ্য আলকেমিস্ট’ এবার আসছে ঢাকার মঞ্চে। নাট্যদল ‘এক্টোম্যানিয়া’-র নতুন এই প্রযোজনাটি নিয়ে ইতোমধ্যে নাট্যাঙ্গনে শুরু হয়েছে দারুণ উন্মাদনা। আত্মোপলব্ধি, স্বপ্ন এবং ভাগ্যের অন্বেষণে এক তরুণের সুদূর আন্দালুসিয়া থেকে মিশরীয় পিরামিডের পানে যাত্রার এই রূপকধর্মী গল্পটি এবার জীবন্ত হয়ে উঠবে ঢাকার মঞ্চের আলোয়।

বিশ্বজুড়ে কোটি কোটি পাঠকের হৃদয় জয় করা এই উপন্যাসের মূল বার্তাটি হলো— "তুমি যখন মন থেকে কিছু চাও, তখন সারা বিশ্ব-ব্রহ্মাণ্ড সেই চাওয়ার পক্ষে ষড়যন্ত্রে লিপ্ত হয়।" এই সর্বজনীন দর্শন এবং জীবনের পরম সত্যকে নাট্যমঞ্চের রূপ দেওয়া হয়েছে অত্যন্ত নিপুণভাবে। ​নাটকটির নির্দেশক তালহা জুবায়ের বলেন 'বর্তমান যুগে আমরা ক্যারিয়ারের ইঁদুর দৌড়ে (Rat Race) এমনভাবে ব্যস্ত হয়ে আছি প্রায়ই ভুলে যাই জীবনে কী করতে চেয়েছি।

আলকেমিস্ট আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি মানুষের জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য বা Personal Legend (স্বপ্ন) থাকে, যা অর্জন করার জন্য আমরা জন্ম নিয়েছি। এই সময়ে দাঁড়িয়ে নিজের ভেতরের স্বপ্নকে নতুন করে খুঁজে পাওয়ার জন্য এই প্রযোজনা, যা আমাদের ভেতরের স্বপ্ন দেখার তাগিদ এবং আত্মিক যাত্রাকে নতুনভাবে উসকে দেবে'।

আরও পড়ুন

নান্দনিক আলোকসম্পাত, আবহসংগীত এবং শক্তিশালী অভিনয়ের মধ্য দিয়ে সান্তিয়াগো নামের সেই রাখাল বালকের মরুভূমির যাত্রা এবং তার অন্তর্জগতের রূপান্তর ফুটিয়ে তোলা হবে মঞ্চে। ​খুব শীঘ্রই ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমি র এক্সপেরিমেন্টাল হলে নাটকটির উদ্বোধনী ও নিয়মিত প্রদর্শনী হবে।

অভিনয় করছেন শশাঙ্ক সাহা, কামরুজ্জামান তাপু, সায়েম সিজান, সায়রা আকতার, সালাউদ্দিন ইভান,ফাতেমা ইলমা, কামরুল তিহান, মাহবুবা মৌ, সানবি মীর, মারজুক হাসান, জয়ব্রত বিশ্বাস, মাহফুজ ইসলাম মেঘ, বাপ্পী চৌধুরী, সাকিব শুভ, ঐশী, সাদ, রিহাদ ইসলাম, রাতুল আরিয়ান, সুলাইহা তারজিয়া, রুদ্র, জনি, বরিষ-ধরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার মঞ্চে আসছে পাওলো কোয়েলহোর অমর সৃষ্টি ‘দ্য আলকেমিস্ট’

রংপুরে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন

বগুড়ায় নিষিদ্ধ প্রসাধন বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে ভটভটি-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

গাইবান্ধার পলাশবাড়ীতে পল্লীবিদ্যুৎ কর্মচারী ও এলাকাবাসীর সংঘর্ষ, আটক ২

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার