ভিডিও বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৯ আগস্ট, ২০২৬ ০৮:৩০ পিএম

মডেল রিধি আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিকের জামিন নামঞ্জুর

মডেল রিধি আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিকের জামিন নামঞ্জুর

রাজধানীর ভাটারা এলাকায় নিজ বাসা থেকে মডেল রিধির (রিধিকা) ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় করা মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (১৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন এ আদেশ দেন।

এদিন আসামিপক্ষের আইনজীবী গোলাম কিবরিয়া ছোটন জামিনের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।

শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

গত ১৫ আগস্ট সকালে পরিবারের সদস্যরা রিধিকে তার শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

আরও পড়ুন

পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই দিন রিধির মা মনি বেগম বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ভাটারা থানায় মামলা করেন।

মামলায় হাসিবুর রহমানকে আসামি করা হয়।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন হাসিবুর রিধিকে দেখতে তার বাসায় এসেছিলেন। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুত। এ সময় আসামিপক্ষের আইনজীবী গোলাম কিবরিয়া ছোটন জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর পাশাপাশি জামিন শুনানির জন্য ১৮ আগস্ট দিন ধার্য করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল, চাইলেন দলীয় এমপিদের ভোট

মডেল রিধি আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিকের জামিন নামঞ্জুর

দেশের ৮৫ ভাগ মানুষ বিএনপিকে ভালবাসে : আলহাজ কাজী রফিক এমপি 

জয়পুরহাটের পাঁচবিবির সড়কে ফুল ও ফলের চারাগাছ রোপণ

প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ