ভিডিও বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৯ আগস্ট, ২০২৬ ০৫:৪৬ পিএম

সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়: অপু বিশ্বাস

সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়: অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক: ঢালিউডে কাজের পরিবেশ, প্রস্তুতি ও চিন্তাভাবনায় পরিবর্তন শুরু হয়েছে। নতুন প্রযুক্তি, আধুনিক দৃষ্টিভঙ্গি ও শতভাগ পেশাদারিত্ব নিয়ে বর্তমান প্রেক্ষাপট ও কারিগরি টিমের কাজের প্রশংসা করেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নতুন চলচ্চিত্র ও কাজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে অভিনেত্রী এ প্রশংসা করেন।

অপু বিশ্বাসের মতে, কাজের মান বজায় রাখতে এখন আর কোনো আপস বা সমঝোতার জায়গা নেই প্রয়োজন শতভাগ পেশাদারিত্ব ও নিবেদন।

অভিনেত্রী বলেছেন, বাংলাদেশে যারা টেকনিশিয়ান বা কারিগরি পারসন আছেন, তারা অত্যন্ত মেধাবী। নাহলে আমরা বা আমাদের আগের ও  পরের শিল্পীরা আজকের এই অবস্থানে আসতে পারতেন না। তবে সময়ের সাথে সাথে তো অনেক কিছু পরিবর্তন হয়। তাই সময়ের চাহিদা মেনে নিজেদের গড়ে তোলা ও আপডেট হওয়াটাও খুব জরুরি।

আরও পড়ুন

কাজের পেশাদারিত্ব ও নিখুঁত পরিকল্পনার বিষয়ে এই চিত্রনায়িকা জানান, বর্তমানে যেসব টিম কাজ করছে, তারা কাজের ক্ষেত্রে অনেক প্রফেশনাল। প্রফেশনালিজম বলতে আমি এটাই বোঝাতে চাই যে কাজটাই করা হোক না কেন, সেখানে ডেডিকেশন থাকবে ১০০ পারসেন্ট, কোনো ছাড় থাকবে না।

আগে সিনেমা তৈরিতে সীমাবদ্ধ্যতা নিয়ে অপু বিশ্বাস জানান, আগে অনেক সময় দেখা যেত বিভিন্ন সীমাবদ্ধতার কারণে লোকেশন বা অন্যান্য বিষয়ে কম্প্রোমাইজ করতে হতো। কিন্তু এখনকার নতুন টিমগুলো গল্পের প্রয়োজনে কোনো আপস করে না। তাদের এই অদম্য মনোযোগই প্রমাণ করে তারা কতটা পেশাদার। সিনেমাকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে এই মানসিকতাই সবচেয়ে বেশি দরকার।

কাজ নিয়ে অনুভূতি শেয়ার করে অপু জানান, নিজের দেশের টিমের সঙ্গে কাজ করার অনুভূতি সবসময়ই স্পেশাল। এখানে কাজের পাশাপাশি একটা আন্তরিকতা থাকে। আর একজন প্রফেশনাল আর্টিস্ট হিসেবে কাজের ভালো-মন্দ কিছুটা মূল্যায়ন করার জাজমেন্ট করার ক্ষমতা আমার তৈরি হয়েছে। সেই অভিজ্ঞতার জায়গা থেকেই বলছি, আমাদের চলচ্চিত্রে পরিবর্তনের এই নতুন ধারাটা সত্যিই প্রশংসনীয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়: অপু বিশ্বাস

কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

ইয়াবা কিনতে গিয়ে এলাকাবাসীর হাতে ধরা,গণধোলাইয়ের শিকার কলেজ কর্মচারী

ঝালকাঠির রাজাপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

প্রথম টেস্টে খেলতে না পারায় নিজেকে দুর্ভাগা মনে করছি না: শরিফুল

মানিকগঞ্জে স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার