ইয়াবা কিনতে গিয়ে এলাকাবাসীর হাতে ধরা,গণধোলাইয়ের শিকার কলেজ কর্মচারী
বরিশালের গৌরনদীতে ইয়াবা কিনতে গিয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন এক কলেজ কর্মচারী।
আজ বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
ওই ব্যক্তির নাম মাইনুর হাসান মাসুম। তিনি মাদারীপুরের ডাসার উপজেলার বাসিন্দা। খুলনার দাকোপ উপজেলার লাউডোবা কৈলাশগঞ্জ সরকারি মহিলা ডিগ্রি কলেজে অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে কর্মরত তিনি। কয়েক দিন আগে ছুটিতে বাড়িতে আসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে খাঞ্জাপুর ইউনিয়নের এক ইয়াবা বিক্রেতার কাছ থেকে ইয়াবা কিনে মোটরসাইকেলে করে ফিরছিলেন মাসুম। খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে একদল যুবক তার মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালান। এ সময় তার কাছ থেকে দুই পিস ইয়াবা পাওয়া যায় বলে তারা দাবি করেন।
আরও পড়ুনএরপর সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উপস্থিত লোকজন মাসুমকে মারধর শুরু করেন। গণধোলাই থেকে বাঁচতে তিনি মোটরসাইকেল, মুঠোফোন ও মানিব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যান।
এ বিষয়ে মাইনুর হাসান মাসুমের বক্তব্য পাওয়া যায়নি।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, বিষয়টি তার জানা নেই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1787138583.jpg)
_medium_1787136578.jpg)
_medium_1787136296.jpg)
_medium_1787134762.jpg)
_medium_1787132960.jpg)

_medium_1787130079.jpg)
_medium_1787128514.jpg)
_medium_1787132544.jpg)