ভিডিও বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৯ আগস্ট, ২০২৬ ০৩:৫০ পিএম

রাজবাড়ীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

রাজবাড়ীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

রাজবাড়ীর পাংশায় কসবামাঝাইল ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে মোটর চুরির অভিযোগে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

আজ বুধবার (১৯ আগস্ট) ভোরে পু‌লিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‌নি‌য়ে আস‌লে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জজ আলী বিশ্বাস উপজেলার পাট্টা ইউনিয়নের মাঝাইল গ্রামের সুরাই বিশ্বাসের ছেলে। পেশায় তিনি কৃষিকাজ করতেন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, গ‌ভীর রা‌তে পাঁচবাড়িয়া গ্রামের করিম মণ্ডলের মিলে পা‌নির মোটর চুরি করতে যায় জজ আলী। সে সময় স্থানীয়রা তা‌কে আটক করে মারধর করে। এসময় তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ভোরে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গে‌লে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

একনেক’র সভায় ১০ প্রকল্প অনুমোদন

নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ

ব্রাজিলের ফুটবলার রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের ব্যাপারে যা জানা গেল

নভেম্বরে কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প