শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ
নতুন রাষ্ট্রপতি আগামী শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ নেবেন। জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বঙ্গভবনের দরবার হলে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এর আগে আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন-বিএনপি থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে কর্নেল (অব.) অলি আহমদ।
সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় ভোট হলে এ দলের প্রার্থীর রাষ্ট্রপতি হওয়া অনেকটাই নিশ্চিত।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1787131043.jpg)
_medium_1787128075.jpg)
_medium_1787127564.jpg)
_medium_1787123195.jpg)
_medium_1787122947.jpg)
_medium_1787121676.jpg)
_medium_1787130409.jpg)
_medium_1787131361.jpg)