ভিডিও বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৯ আগস্ট, ২০২৬ ০৩:১৭ পিএম

কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দোহায় সরকারি সফরের সময় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই দেশের মন্ত্রী। এর মধ্যে শ্রম খাতে সহযোগিতা, বাংলাদেশি কর্মীদের কল্যাণ ও সুরক্ষা এবং কাতারে বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। 

আরও পড়ুন

বৈঠকে কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মারি দেশটির অর্থনীতি ও উন্নয়নে বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। দুই পক্ষই শ্রম ও জনশক্তি খাতে বাংলাদেশ-কাতার দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় মিলেছে

এই দলকে নিয়ে আমি গর্বিত : মুশফিক

রাষ্ট্রপতি নির্বাচনে আইনি কোনো বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্র হিসেবে অস্তিত্ব হারানোর ঝুঁকিতে ইসরায়েল : রুশ জেনারেল

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে : রিজভী