জন্মদিনে শাবনাজ, মিমি’কে কাছে পেয়ে উচ্ছ্বসিত শবনম
অভি মঈনুদ্দীন ঃ গতকাল ছিলো উপমহাদেশের প্রখ্যাত নায়িকা, বাংলাদেশের গর্ব জীবন্ত কিংবদন্তী নায়িকা শবনমের জন্মদিন। জন্মদিনের আগেরদিন সন্ধ্যায় তার বাসায় হঠাৎ করেই উপস্থিত হন নন্দিত নায়িকা শাবনাজ ও জনপ্রিয় অভিনেত্রী, নির্মাতা আফসানা মিমি। সাংবাদিক অভি মঈনুদ্দীনের পরিকল্পনায় শাবনাজ ও আফসানা মিমি শবনম’কে সারপ্রাইজ দিতেই জন্মদিনের আগেরদিন সন্ধ্যায় রাজধানীর বারিধারার ডিপ্লোমেটিক জোনে শবনমের বাসায় উপস্থিত হন। শবনমের ঘরে প্রবেশ করেই শাবনাজ ও আফসানা মিমি শবনমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর তারা দু’জন শবনমের হাতে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী তুলে দেন। হঠাৎ করে শাবনাজ-মিমির উপস্থিতিতে ভীষণ আনন্দে উচ্ছ্বসিত ছিলেন শবনম। এরপর তারা গল্পে মেতে উঠেন, ফিরে যান পুরানো দিনের স্মৃতির আঙ্গিনায়। এর অবশ্য কারণও আছে। শবনমের সঙ্গে আজিজুর রহমানের ‘দিল’ সিনেমায় অভিনয় করার সুযোগ হয়েছিলো শাবনাজ ও আফসানা মিমির। যে কারণে ১৯৯২ সাল থেকেই শবনমের সঙ্গে এই দু’জনের বেশ চমৎকার একটা সম্পর্ক বিদ্যমান।
‘দিল’ সিনেমাটি মুক্তি পেয়েছিলো ১৯৯২ সালের ২২ মে। সিনেমাটি সেই সময় দর্শকের মাঝে দারুণ সাড়া ফেলেছিলো। গল্পের ফাঁকে ফাঁকে শবনমের জন্মদিনের কেক কাটা হয়। এরপর এই আয়োজনে উপস্থিত থাকা সঙ্গীতশিল্পী রাশেদ ও তানজিন মিথিলা শবনমকে উৎসর্গ করে বেশ কিছু গান শোনান। রাশেদ শুরুতেই ‘আয়নাতে ঐ মুখ দেখবে যখন’ (মাহমুদ্ধুসঢ়;ন্নবীর গাওয়া) গানটি গেয়ে শোনান। এরপর তিনি তার মৌলিক গান ‘আমি খুঁজেছি তোমায় মাগো’ এবং ‘চাঁদনী কা চাঁদ হো’ (মোহাম্মদ রাফির কন্ঠের বিখ্যাত গান) গান গেয়ে শোনান। এরপর শবনম অভিনীত ‘হারানো দিন’ সিনেমার ‘আমি রূপনগরের রাজকন্যা’ (ফেরদৌসী রহমান) ও ‘লাগজা গালে’ (লতা মুঙ্গেশকর) গান গেয়ে শোনান। সবগুলো গানে গীটারের সুরে সুরে মুর্ছণা ছড়িয়েছেন দেশের প্রখ্যাত গীটারিস্ট সাকীল মোহাম্মদ দীপন। রাশেদ ও মিথিলার কন্ঠের গান পুরো আয়োজনকে ঘিরে ভালোলাগা যেন আরো বাড়িয়ে দেয় সবার। শবনম রাশেদ ও মিথিলার কন্ঠের ভীষণ প্রশংসা করেন।
হঠাৎ জন্মদিনকে ঘিরে এমন আয়োজনকে নিয়ে শবনম বলেন,‘ ঢাকায় স্থায়ীভাবে চলে আসি নব্বই দশকের শেষপ্রান্তে। এরপর থেকে আজ অবধি আমার জন্মদিনকে ঘিরে এভাবে কোনো উদযাপন হয়নি। শাবনাজ এবং মিমি’কে দেখে আমি সত্যিই বিস্মিত হয়েছি। তারা আমার জন্য সময় বের করে আমার জন্মদিনকে ঘিরে এই আয়োজনে এসেছে, এটাই আসলে আমার কাছে অনেক ভালোলাগার। তবে সত্যি অনেকদিন পর মন খুলে গল্প করেছি। ধন্যবাদ অভি মঈনুদ্দীনকে নেপথ্যে থেকে এতোকিছু করার জন্য।’
আরও পড়ুনশাবনাজ বলেন,‘ শবনম আপা আমাদের সিনেমার গর্ব। তারসঙ্গে পারিবারিক সম্পর্ক। তার জন্য একটু আলাদা সময় বের করা আমার দায়িত্ব বলেই মনেকরি। তার কাছ থেকে এক জীবনে অনেক কিছু শিখেছি। আমারও ভীষণ ভালোলেগেছে। আপা সুস্থ থাকুন।’
আফসানা মিমি বলেন,‘ শবনম আপার জন্মদিনে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে তাকে জড়িয়ে ধরে-ওগো মা তুমি শুধু মা-গানটি দুই লাইন গাইতে পেরেছি, এটাই যেন আমার কাছে আসলে অনেক অনেক বেশি ভালোলাগার ছিলো।’
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1787062464.jpg)

_medium_1787057872.jpg)

_medium_1786994204.jpg)



