ওয়েস্টার্ন লুকে অপু বিশ্বাস, নেটদুনিয়ায় তুমুল চর্চা
বিনোদন ডেস্ক:কাজে ফাঁক পেলেই ঘুরে বেড়াতে ভালোবাসেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। কখনো পাহাড়ের হাতছানি, কখনো আবার সমুদ্রের ঢেউ—সুযোগ পেলেই ছুটে যান নতুন ঠিকানায়। শুটিংয়ের ফাঁকে সেই সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করে ভক্তদের সঙ্গেও ভাগ করে নেন তিনি।
চলচ্চিত্রের শুটিংয়ের সুবাদে বেশ কিছুদিন ধরেই নেপালে অবস্থান করছেন এই চিত্রনায়িকা। সেখানে পাহাড় আর ঝরনার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পর মঙ্গলবার সকালে হঠাৎ করেই সমুদ্রতটের কিছু ছবি প্রকাশ করেন তিনি। গায়ে তখন ছিল হালকা রোদের ছোঁয়া।
তবে ছবিগুলো ঠিক কোন জায়গার, তা স্পষ্ট করেননি অভিনেত্রী। আর নেপালে কোনো সমুদ্র সৈকত না থাকায় ভক্তদের মাঝেও তৈরি হয়েছে কৌতূহল।
আরও পড়ুনলোকেশন নিয়ে ধোঁয়াশা থাকলেও অপু বিশ্বাসের স্টাইলিশ আউটফিটই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। একেবারে নতুন ও ওয়েস্টার্ন লুকেই নজর কেড়েছেন তিনি। মাথায় ক্যাপ, চোখে রোদচশমা এবং স্লিভলেস ব্ল্যাক ক্যাজুয়াল টপস—পুরো কালো রঙের এই কম্পোজিশনে তাঁকে বেশ সাবলীল ও আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। খোলামেলা চুল আর হালকা হাসিতে মোড়ানো তাঁর সেই মুহূর্তের ছবিগুলো মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে।
সকাল সকাল অপু বিশ্বাসের এমন আবেদনময়ী ও স্টাইলিশ রূপ দেখে মন্তব্যের ঘরে ভিড় জমান ভক্ত-অনুরাগীরা। ছবির কমেন্ট বক্সজুড়ে এখন প্রশংসার বন্যা আর ভালোবাসার ইমোজির কমতি নেই।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1786994204.jpg)


_medium_1786974588.jpg)



