ভিডিও বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৯ আগস্ট, ২০২৬ ১১:০৭ পিএম

পাবনার চাটমোহরে উন্নয়ন বঞ্চিত নবীন গ্রামের ৪শ’ পরিবার

পাবনার চাটমোহরে উন্নয়ন বঞ্চিত নবীন গ্রামের ৪শ’ পরিবার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চলনবিল অধ্যুষিত চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের প্রত্যন্ত নবীন গ্রামটি আজও সড়ক ও সেতুবিহীন। উন্নয়নের ছোঁয়া নেই। বর্ষায় নৌকা, শুকনো মৌসুমে কাদামাটির পথই ভরসা। স্বাধীনতার ৫৪ বছর পরও বিদ্যুৎ ছাড়া আধুনিক কোনো নাগরিক সুবিধা পৌঁছায়নি গ্রামটিতে। এতে চরম দুর্ভোগে দিন কাটচ্ছে প্রায় ৪শ’ পরিবারের।

এলাকাবাসী জানান, ব্রিটিশ আমলে গড়ে ওঠা এ গ্রামে এখনও কোনো পাকা সড়ক, স্বাস্থ্যসেবা কিংবা নিয়মিত যানবাহনের ব্যবস্থা নেই। গোটা গ্রামে মাত্র একটি ঘোড়ার গাড়ি রয়েছে, যা অসুস্থ রোগী বা মালামাল পরিবহনের একমাত্র ভরসা। যোগাযোগ ব্যবস্থার দুরাবস্থার কারণে অনেকেই এ গ্রামে বিয়ে দিতেও অনাগ্রহী।

গ্রামে কোনো স্বাস্থ্যকেন্দ্র না থাকায় জরুরি রোগীদের নৌকায় করে ছাইকোলা বা হান্ডিয়াল, সেখান থেকে প্রায় ১৫-১৬ কিলোমিটার দূরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে হয়। স্থানীয়দের দাবি, চিকিৎসার অভাবে অতীতে কয়েকজন প্রসূতি ও নবজাতকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

কৃষি প্রধান এ গ্রামের অধিকাংশ মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল। তবে সড়ক যোগাযোগ না থাকায় উৎপাদিত ফসল বাজারে নিতে পারেন না কৃষকরা। থাকায় ফসলের ন্যায্যমূল্যও পায় না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী বলেন, নবীণ গ্রামের মানুষের দুর্ভোগের বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি। কীভাবে তাদের যোগাযোগ সমস্যার স্থায়ী সমাধান করা যায়, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার চাটমোহরে উন্নয়ন বঞ্চিত নবীন গ্রামের ৪শ’ পরিবার

ঢাকার মঞ্চে আসছে পাওলো কোয়েলহোর অমর সৃষ্টি ‘দ্য আলকেমিস্ট’

রংপুরে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন

বগুড়ায় নিষিদ্ধ প্রসাধন বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে ভটভটি-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

গাইবান্ধার পলাশবাড়ীতে পল্লীবিদ্যুৎ কর্মচারী ও এলাকাবাসীর সংঘর্ষ, আটক ২