পেসার শফিউল ইসলামের মা আর নেই
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেসার শফিউল ইসলামের মা আর নেই। বুধবার (১৯ আগস্ট) সকালে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের আরেক পেসার রুবেল হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শফিউলের মায়ের মৃত্যুর খবর জানিয়ে তিনি মরহুমার জন্য দোয়া কামনা করেন।
রুবেল হোসেন লেখেন, ‘বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার, আমার বন্ধু শফিউল ইসলাম সুহাসের আম্মা কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
আরও পড়ুনশোকবার্তায় রুবেল আরও বলেন, শফিউলের মায়ের মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত। মহান আল্লাহ যেন মরহুমাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন।
মরহুমার জানাজা ও দাফন বগুড়ায় শফিউল ইসলামের নিজ এলাকায় অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
মন্তব্য করুন



_medium_1787062205.jpg)
_medium_1787039302.jpg)
_medium_1787034126.jpg)
_medium_1787030971.jpg)


_medium_1787117478.jpg)