ভিডিও বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৯ আগস্ট, ২০২৬ ১২:৩৯ এএম

১৪ লাখ কৃষকের ঋণ মওকুফের ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

ছবি : সংগৃহীত, ১৪ লাখ কৃষকের ঋণ মওকুফের ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

আন্তর্জাতিক ডেস্কতামিলনাড়ুর কৃষকদের জন্য কৃষিঋণ মওকুফের সীমা বাড়ানোর ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়। আগে সর্বোচ্চ ৫০ হাজার রুপি পর্যন্ত ঋণ মওকুফের সুযোগ থাকলেও নতুন সিদ্ধান্তে তা বাড়িয়ে ৭৫ হাজার রুপি করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) ভারতের বিধানসভায় ১১০ নম্বর বিধির আওতায় এ ঘোষণা দেন বিজয়। একই দিন তাঁর নেতৃত্বাধীন জোট সরকারের ১০০ দিন পূর্ণ হয়।

নতুন সিদ্ধান্তে ৭৫ হাজার থেকে ১ লাখ রুপি পর্যন্ত কৃষিঋণ নেওয়া ২ লাখ ৩৮ হাজার ২৬৪ জন কৃষক অতিরিক্ত সর্বোচ্চ ৪০ হাজার রুপি পর্যন্ত ঋণ মওকুফের সুবিধা পাবেন। এ জন্য সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ৯৫৩ কোটি ৬ লাখ রুপি।

বিজয় জানান, কৃষক সংগঠনগুলোর দাবির পরিপ্রেক্ষিতে গত ১৯ জুন ঋণ মওকুফের নিয়ম সংশোধনের আদেশ জারি করা হয়েছিল। তিনি বলেন, কৃষকদের কল্যাণেই সরকারের কল্যাণ এবং তাঁদের স্বার্থে এই অতিরিক্ত আর্থিক বোঝা বহন করতে সরকার প্রস্তুত।

আরও পড়ুন

তিনি আরও জানান, আগে কৃষিঋণ মওকুফের অর্থ কয়েক বছর ধরে সমবায় ব্যাংকগুলোকে পরিশোধ করা হতো। ২০২১ সালের ঋণ মওকুফের অর্থও ২০২১ থেকে ২০২৬ সালের মধ্যে ১২ কিস্তিতে দেওয়া হয়েছে। তবে ভারতের রিজার্ভ ব্যাংকের ২০২৫ সালের নির্দেশনা অনুযায়ী, এখন মওকুফের পুরো অর্থ ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে সমবায় ব্যাংকগুলোকে পরিশোধ করতে হবে।

সব মিলিয়ে প্রায় ১৪ লাখ ৪৪ হাজার কৃষক এই ঋণ মওকুফের আওতায় আসবেন। এ কর্মসূচিতে তামিলনাড়ু সরকারের মোট ব্যয় হবে প্রায় ৬ হাজার ২২০ কোটি রুপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ লাখ কৃষকের ঋণ মওকুফের ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় ‘হাতকাটা কাশেম’ কারাগারে

অবশেষে রদ্রি এখন বার্সেলোনার

গ্রামবাসীর অর্থায়নে তৈরি হচ্ছে ৮২ হাত লম্বা নৌকা ‘চাঁন্দাই জনতা এক্সপ্রেস’

নীলফামারীর সৈয়দপুরে একটি চিপস কারখানা মালিকের লাখ টাকা জরিমানা