যৌতুকপ্রথা শুধু আইনে নয়, দরকার মানসিকতার পরিবর্তন
ফারিহা জামান নাবিলা : যৌতুক যেন অদৃশ্য আগুন যা ধীরে ধীরে পরিবারের সুখ-শান্তি পোড়ায়, মেয়েদের স্বপ্ন ভস্ম করে দেয়, আর সমাজকে অন্ধকার গহবরে ঠেলে দেয়। মেয়ের বিয়ের সময় যে হাসির উৎসব হওয়ার কথা, সেখানে যৌতুকের দাবি এক ভয়ঙ্কর আতঙ্কে পরিণত হয়। এই শিকল মেয়েদের স্বপ্নকে আটকে দেয়, পিতামাতার কপালে আনে দুশ্চিন্তার ভাঁজ, আর সমাজকে ঠেলে দেয় অমানবিকতার অন্ধকারে। বাংলাদেশের সমাজে যৌতুক প্রথার শেকড় অনেক গভীরে।
বিয়েকে যেখানে আনন্দময় উৎসব হওয়ার কথা, সেখানে যৌতুকের কারণে তা হয়ে ওঠে বোঝা। গ্রামের গরিব কৃষক হোক বা শহরের মধ্যবিত্ত পরিবার সবাই মেয়ের বিয়ের সময় যৌতুকের চাপের মুখে পড়ে। আইন করে এ প্রথাকে নিষিদ্ধ করা হলেও বাস্তব চিত্র ভিন্ন। অনেক পরিবার মেয়ের বিয়ে দিতে গিয়ে ঋণগ্রস্ত হয়, জমিজমা বিক্রি করে দেয় বা গোপনে ধার করে অর্থ যোগায়। অন্যদিকে যারা দিতে পারে না, তাদের মেয়েরা স্বামীর পরিবারে অমানবিক নির্যাতনের শিকার হয়। এর ফলে অনেক সময় ভেঙে যায় সংসার অথবা ঘটছে আত্মহত্যা কিংবা খুনের মতো মর্মান্তিক ঘটনা। দেশে যৌতুক সংক্রান্ত নির্যাতনের অভিযোগ এসে থাকে প্রায় সময়ে।
যৌতুক-সংক্রান্ত সহিংসতার প্রায় ৭০% ঘটনা গ্রামীণ অঞ্চলে ঘটে, যেখানে সচেতনতা ও শিক্ষার ঘাটতি বেশি। সবচেয়ে সমাজের মানুষের মানসিকতার সমস্যা বেশি। যৌতুকপ্রথা যেমন মৃত্যুর মতো ভয়াবহ পরিণতি ডেকে আনে, তেমনি ব্যক্তিগত অবস্থান নিলে পরিবর্তনের সূচনা ঘটানোও সম্ভব। দেশে এখনও যৌতুক প্রথা প্রচলন এর অনেক কারণ রয়েছে। এখনও অনেকেই মনে করেন, মেয়েসন্তান পরিবারের জন্য বোঝা। তাই বিয়ের সময় তাকে বিক্রি করে দেওয়ার মতো আচরণ করা হয়। কে কত যৌতুক পেল, তা নিয়ে অনেক পরিবার অহংকার করে। এর ফলে অন্য পরিবারগুলোও প্রতিযোগিতায় নামতে বাধ্য হয়। অনেকেই মনে করেন বিয়ে হলো সহজ উপায়ে সম্পদ সংগ্রহের মাধ্যম। গ্রামের অনেক মানুষ এখনো জানে না যে যৌতুক গ্রহণ একটি দন্ডনীয় অপরাধ। আইন থাকলেও মামলা হয় কম, বিচার মেলে না, অপরাধীরা শাস্তি পায় না।
সমাজ থেকে যৌতুক প্রথা দূর করতে আইনের পাশাপাশি মানসিকতারও পরিবর্তন আনা প্রয়োজন। যৌতুকের দাবিদারকে দ্রুত বিচার ও দৃশ্যমান শাস্তি দেওয়া হলে ভয় তৈরি হবে। মেয়েরা যখন শিক্ষিত ও কর্মসংস্থানে দক্ষ হবে, তখন তারা আর বোঝা হিসেবে গণ্য হবে না। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যৌতুকবিরোধী আলোচনার আয়োজন জরুরি। নাটক, সিনেমা, সংবাদ ও সামাজিক মাধ্যমে যৌতুকের কুফল স্পষ্টভাবে প্রচার করতে হবে। যারা যৌতুক নেয় বা দাবি করে, তাদের সাথে আত্মীয়-পরিজন ও সমাজকেও সম্পর্ক ছিন্ন করতে হবে বিয়ে যেন লেনদেন না হয়ে সামাজিক বন্ধনে রূপ নেয়, এ ব্যাপারে ইমাম, শিক্ষক ও সামাজিক নেতাদের প্রচার জোরদার করতে হবে।
আরও পড়ুনযৌতুক প্রথা শুধু আইনের জোরে থামানো যাবে না। মানুষের মানসিকতা না বদলালে এ প্রথা সমাজে নতুন নতুন রূপে ফিরে আসবে। বিয়ে মানে হওয়া উচিত দুটি পরিবারের মধ্যে ভালোবাসা, শ্রদ্ধা ও পারস্পরিক বিশ্বাসের সম্পর্ক কোনো আর্থিক লেনদেন নয় আমাদের প্রত্যেকের উচিত নিজ পরিবার থেকে শুরু করা,যে বিয়ে হবে সেখানে যৌতুকের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া। সমাজ একসাথে দাঁড়ালে এবং মানসিকতায় পরিবর্তন আনতে পারলে তবেই এই অমানবিক প্রথা একদিন চিরতরে ইতিহাস হয়ে যাবে।
লেখক: শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1786944959.jpg)
_medium_1786771500.jpg)
_medium_1786603067.jpg)
_medium_1786600392.jpg)
_medium_1786533241.jpg)
_medium_1786531423.jpg)
_medium_1786947032.jpg)

