ভিডিও রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৬ আগস্ট, ২০২৬ ০৭:৪৯ পিএম

রংপুরে অনলাইন জুয়ার এজেন্ট ইমন গ্রেফতার

রংপুরে অনলাইন জুয়ার এজেন্ট ইমন গ্রেফতার

রংপুর জেলা প্রতিনিধি : অনলাইন জুয়ার টাকা লেনদেনে ক্যাশহিস্ক অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহারের অভিযোগে ১৭টি সিমকার্ডসহ ইয়ামিন চৌধুরী ইমন (২৬) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে পীরজাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ রোববার (১৬ আগস্ট) সকালে রংপুর মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে তথ্যটি নিশ্চিত করা হয়।

গ্রেফতার ইমন দিনাজপুর জেলার কোতয়ালী থানার বরাইপুর এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে। সে বর্তমানে নগরীর পীরজাদাবাদ মাওলানা কেরামত আলী কলেজ রোড এলাকায় বসবাস করে।

আরও পড়ুন

পুলিশ জানায়, নগরীর মাওলানা কেরামত আলী কলেজগামী পাকা সড়কে অভিযানকালে মোবাইল ফোন ও অনলাইন পেমেন্ট গেটওয়ে ক্যাশহিস্ক ব্যবহার করে জুয়ার টাকা লেনদেনের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একাধিক মোবাইল ফোন ও ১৭টি সিমকার্ডসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। এছাড়াও তার নামে নিবন্ধিত ১টি সিমকার্ড যা রায়ান মেডিকেল স্টোর নামে বিকাশ মার্চেন্ট পেমেন্টে নিবন্ধিত। 
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ জানান, প্রাথমিকভাবে তথ্য ও উদ্ধারকৃত আলামতের ভিত্তিতে অনলাইন জুয়ার টাকা লেনদেনের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও অনলাইন জুয়া, অবৈধ আর্থিক লেনদেন ও প্রযুক্তিনির্ভর অপরাধ প্রতিরোধে রংপুর মেট্রোপলিটন পুলিশ নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে অনলাইন জুয়ার এজেন্ট ইমন গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন অভিযোগে নারীসহ ৯ জন গ্রেফতার

খুলনার জিরো পয়েন্টকে নজরুল চত্বর ঘোষণা সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর

শিবচরে অজ্ঞাত রোগে এক পরিবারের ১১ জন অসুস্থ

নীলফামারীর ডিমলায় ব্যবসায়ী পরিচয়ে ৫০ হাজার টাকা নিয়ে উধাও

চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, একদিনে ৩ জনের মৃত্যু