ভিডিও রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৬ আগস্ট, ২০২৬ ০৭:২৯ পিএম

চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, একদিনে ৩ জনের মৃত্যু

চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, একদিনে ৩ জনের মৃত্যু

চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে ডেঙ্গুতে চলতি বছরে এখন পর্যন্ত মোট প্রাণহানি ৭০ জনে দাঁড়িয়েছে। গত একদিনে নতুন করে ৮০৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনই ঢাকা বিভাগের বাসিন্দা। পাশাপাশি এই সময়ে ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি (৪১৭ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ৯৭ জন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ৮২, বরিশাল বিভাগে ৮০, ময়মনসিংহ বিভাগে ৬৫, রাজশাহী বিভাগে ৫৫, রংপুর বিভাগে ৭ এবং সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন

চলতি বছর ১লা জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ৩৩ জন মারা গেছেন। এ ছাড়া উল্লিখিত সময়ে খুলনা বিভাগে ১৫ জন ছাড়াও বরিশাল বিভাগে ৮, ময়মনসিংহ বিভাগে ৬, চট্টগ্রাম বিভাগে ৫ জন এবং রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে অনলাইন জুয়ার এজেন্ট ইমন গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন অভিযোগে নারীসহ ৯ জন গ্রেফতার

খুলনার জিরো পয়েন্টকে নজরুল চত্বর ঘোষণা সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর

শিবচরে অজ্ঞাত রোগে এক পরিবারের ১১ জন অসুস্থ

নীলফামারীর ডিমলায় ব্যবসায়ী পরিচয়ে ৫০ হাজার টাকা নিয়ে উধাও

চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, একদিনে ৩ জনের মৃত্যু