ভিডিও রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৬ আগস্ট, ২০২৬ ০১:৩৭ এএম

সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

ছবি : সংগৃহীত, সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

রাজধানীর সদরঘাটের ইস্ট বেঙ্গল সুপার মার্কেটে সংঘর্ষের ঘটনায় মিতুল (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৬ আগস্ট) রাত ১১টার দিকে সূত্রাপুর থানাধীন মার্কেটটির ১৫ তলায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে রয়েছে।

নিহত মিতুলের বাবার নাম মো. রাসেল সরদার। তাদের বাড়ি ঝালকাঠি সদর থানার সাহাবাঙ্গল গ্রামে। স্থানীয় সূত্রের দাবি, তিনি কোতোয়ালি থানার ৩৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন।

সূত্রাপুর থানার অপারেশন ইনচার্জ মতিউর রহমান জানান, মার্কেটের ১৫ তলায় শ্রমিকদের মধ্যে আগে থেকেই কোনো বিরোধ ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পূর্বশত্রুতার জেরে এক যুবককে কাপড় কাটার কাঁচি দিয়ে আঘাত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সাবেক যুবদল নেতা সোবহান ও সাবেক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কিরণ দুজনই সুমন ভুঁইয়ার অনুসারী এবং কোতোয়ালি থানা যুবদলের পদপ্রত্যাশী। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। চাঁদাবাজির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে শনিবার রাতে সেই বিরোধ সংঘর্ষে রূপ নেয় বলে তারা দাবি করেন।

আরও পড়ুন

স্থানীয় সূত্রের ভাষ্য, সংঘর্ষে কিরণ গ্রুপের এক সদস্য নিহত হয়েছেন। পরে তার মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে নেওয়া হয়। এ ঘটনায় নিহতের স্বজনসহ প্রায় ৮০ থেকে ১০০ জন বিক্ষুব্ধ ব্যক্তি হাসপাতালে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

এ বিষয়ে মো. সুমন ভুঁইয়া বলেন, নিহতরা তার সমর্থক নন। তবে বিভিন্ন মিছিল-মিটিংয়ে তারা মাঝে মধ্যে থাকেন। শারীরিকভাবে অসুস্থ থাকায় ঘটনার বিস্তারিত তিনি জানেন না।

সংঘর্ষে রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কি না জানতে চাইলে থানার অপারেশন ইনচার্জ মতিউর রহমান বলেন, বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত নয়। তদন্ত ও যাচাই-বাছাই শেষে এ বিষয়ে নিশ্চিতভাবে বলা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

শাহজালালে চার ফ্লাইটে অভিযানে, স্বর্ণসহ ৪২ লাখ টাকার পণ্য জব্দ

রাতে ঘুম না এলে যে দোয়া পড়তে বলেছেন মহানবী (সা.)

সরকারি কাজে বাধা দিলে আইনগত ব্যবস্থা: সংস্কৃতিমন্ত্রী

গাজায় ইসরায়েলি ট্যাংকে হামলা

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট, পদ হারালেন জাবির দুই ছাত্রদল নেতা