ভিডিও রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৬ আগস্ট, ২০২৬ ১২:৩৯ এএম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট, পদ হারালেন জাবির দুই ছাত্রদল নেতা

ছবি : সংগৃহীত, শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট, পদ হারালেন জাবির দুই ছাত্রদল নেতা

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (১৫ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন—আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী এহতে শিমুল হক এবং সরকার ও রাজনীতি বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী ফয়েজ হাওলাদার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তাদের প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

আরও পড়ুন

জাবি শাখা ছাত্রদল সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট উপলক্ষে ওই দুই নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ মুজিবুর রহমানের ছবি শেয়ার করেছিলেন। দলীয় আদর্শ ও নীতিবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট, পদ হারালেন জাবির দুই ছাত্রদল নেতা

টুইট করে হরমুজ দখল করা যাবে না, ট্রাম্পকে ইরান

লালমনিরহাটে আধুনিক পদ্ধতিতে চাষাবাদে ঝুঁকছেন কৃষকেরা

ভারতের স্বাধীনতা দিবসে হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ ছিলো

নওগাঁর ১০ উপজেলার খাল খননে সাশ্রয় ১ কোটি ৩৯ লাখ টাকা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু