ভিডিও রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৬ আগস্ট, ২০২৬ ১২:৪৮ এএম

গাজায় ইসরায়েলি ট্যাংকে হামলা

ছবি : সংগৃহীত, গাজায় ইসরায়েলি ট্যাংকে হামলা

আন্তর্জাতিক ডেস্কফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি বাহিনীর একটি ট্যাংকে বিস্ফোরক হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ সময় রাত প্রায় ১১টার দিকে ‘হলুদ লাইনের’ কাছে এ হামলা হয় বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আইডিএফের ভাষ্য অনুযায়ী, গাজার ওই এলাকায় দায়িত্বে থাকা গিবাতি ব্রিগেডের একটি ট্যাংক লক্ষ্য করে বিস্ফোরক হামলা চালানো হয়। তবে এতে কোনো ইসরায়েলি সেনা হতাহত হয়নি।

এদিকে একই দিনে গাজায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর দাবি, ‘হলুদ লাইনের’ কাছে থাকা সেনাদের দিকে ওই দুই ব্যক্তি এগিয়ে আসছিলেন। তাদের হুমকি হিসেবে বিবেচনা করে গুলি চালানো হলে তারা নিহত হন।

আরও পড়ুন

ইসরায়েলি বাহিনী দুটি ঘটনাকেই চলমান যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। তাদের দাবি, এসব ঘটনার জবাবে গাজায় হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বর্তমানে গাজায় ইসরায়েল ও সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় ইসরায়েলি ট্যাংকে হামলা

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট, পদ হারালেন জাবির দুই ছাত্রদল নেতা

টুইট করে হরমুজ দখল করা যাবে না, ট্রাম্পকে ইরান

লালমনিরহাটে আধুনিক পদ্ধতিতে চাষাবাদে ঝুঁকছেন কৃষকেরা

ভারতের স্বাধীনতা দিবসে হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ ছিলো

নওগাঁর ১০ উপজেলার খাল খননে সাশ্রয় ১ কোটি ৩৯ লাখ টাকা