ভিডিও রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৬ আগস্ট, ২০২৬ ১২:৫৬ এএম

সরকারি কাজে বাধা দিলে আইনগত ব্যবস্থা: সংস্কৃতিমন্ত্রী

ছবি : সংগৃহীত, সরকারি কাজে বাধা দিলে আইনগত ব্যবস্থা: সংস্কৃতিমন্ত্রী

দলীয় পরিচয় দেখিয়ে সরকারি কাজে বাধা বা কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার করলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, নিজের দলের কেউ হলেও সরকারি কাজে বাধা, মস্তানি বা অসদাচরণের ঘটনায় পরিচয় বিবেচনা না করে আইনগত ব্যবস্থা নিতে হবে।

শনিবার (১৫ আগস্ট) মাগুরা জেলা অডিটোরিয়ামে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থী এবং সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে চেক ও বাদ্যযন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে। স্কুল-কলেজে মাদক ছড়িয়ে পড়লে কোনো পরিবারের সন্তানই এর ক্ষতিকর প্রভাব থেকে নিরাপদ থাকবে না। তাই মাদক নির্মূলে শিক্ষক, অভিভাবকসহ সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, একটি এলাকায় আগুন লাগলে সেখানে মসজিদ-মন্দির কোনো কিছুই রক্ষা পায় না। একইভাবে সমাজে মাদকের বিস্তার ঘটলে এর প্রভাব সবার ওপর পড়ে। তাই মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

বিগত সরকারের সমালোচনা করে নিতাই রায় চৌধুরী অভিযোগ করেন, ফ্যাসিবাদী সরকার ১৮ বছর ধরে লুটপাট করেছে এবং লাখ লাখ কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে। তার দাবি, শিক্ষকদের দুই হাজার ২০০ কোটি টাকাও ব্যাংক থেকে লুট করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ। এ সময় মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন ও সিভিল সার্জন ডা. মো. শামীম কবির বক্তব্য দেন।

পরে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের হাতে বাদ্যযন্ত্র ও বিশেষ অনুদানের চেক তুলে দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কাজে বাধা দিলে আইনগত ব্যবস্থা: সংস্কৃতিমন্ত্রী

গাজায় ইসরায়েলি ট্যাংকে হামলা

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট, পদ হারালেন জাবির দুই ছাত্রদল নেতা

টুইট করে হরমুজ দখল করা যাবে না, ট্রাম্পকে ইরান

লালমনিরহাটে আধুনিক পদ্ধতিতে চাষাবাদে ঝুঁকছেন কৃষকেরা

ভারতের স্বাধীনতা দিবসে হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ ছিলো