ভিডিও শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৪ আগস্ট, ২০২৬ ১২:২৫ এএম

জেল পলাতক ২ সাজাপ্রাপ্ত আসামি দুই বছর পর শ্যামনগরে গ্রেফতার

ছবি : সংগৃহীত, জেল পলাতক ২ সাজাপ্রাপ্ত আসামি দুই বছর পর শ্যামনগরে গ্রেফতার

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সাতক্ষীরায় কারাগার থেকে পালিয়ে যাওয়া দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ২০২৪ সালে সরকার পতনের পর সাতক্ষীরা জেলা কারাগারে হামলা ও লুটপাটের সুযোগে পালিয়ে যাওয়ার প্রায় দুই বছর পর শ্যামনগর উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) গ্রেফতার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে শ্যামনগর থানা-পুলিশের দুটি দল অভিযান চালায়। রাত ৯টার দিকে শ্রীফলকাটি এলাকা থেকে মোজাম গাজী এবং রাত সাড়ে ১০টার দিকে নওয়াবেঁকী এলাকা থেকে রফিকুল ইসলাম গাজীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, কারাগার থেকে পালিয়ে তারা নিজ নিজ এলাকায় পরিচয় গোপন করে আত্মগোপনে ছিলেন।

আরও পড়ুন

শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, দুজনই চেক ডিজঅনার মামলার আসামি। কারাগার থেকে পালিয়ে আত্মগোপনে থাকা অবস্থাতেই আদালত তাদের সাজা দেন। মোজাম গাজী একটি চেক ডিজঅনার মামলায় এক বছরের কারাদণ্ড এবং রফিকুল ইসলাম গাজী অন্য একটি মামলায় ১০ মাসের সাজাপ্রাপ্ত আসামি।

গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে বৃহস্পতিবার বিচারিক আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেল পলাতক ২ সাজাপ্রাপ্ত আসামি দুই বছর পর শ্যামনগরে গ্রেফতার

৮ পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে নিষিদ্ধ সংগঠন

বগুড়ায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

বিদ্যুৎ সংকটের জন্য দায়ী অবৈধ চার্জার অটোরিকশা

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি : আসিফ নজরুল

অপেক্ষা বাড়লো দীঘির