ভিডিও রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৩ আগস্ট, ২০২৬ ১০:৩৭ পিএম

বগুড়ায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

বগুড়ায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের চারমাথায় পাঁচভাই নামে একটি আবাসিক হোটেল থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।  বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে তার লাশ উদ্ধার করা হয়। তদন্তকারী কর্মকর্তা উপশহর ফাঁড়ির এসআই সোহাগ ফকির জানান, নিহত যুবকের নাম সবুজ আহমেদ মিরাজ (১৯)। তিনি বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে। হোটেল কর্মচারীদের বরাত দিয়ে তিনি জানান, গত বুধবার রাত ১০ টার দিকে সবুজ আহমেদ রবিউল ইসলাম নামে এক হিজড়াকে সাথে নিয়ে ওই হোটেলে ওঠেন। তারা হোটেলের চারতলায় ২৫ নম্বর কক্ষ ভাড়া নেন। সেখানে তারা রাত ১ টার দিকে ঘুমিয়ে পড়েন। এরপর হিজড়া রবিউল ভোর ৪টার দিকে ঘুম থেকে জেগে উঠে দেখেন তার পাশে সবুজ নেই। এরপর তিনি কক্ষের বাথরুমে গিয়ে দেখেন ভিতর থেকে বাথরুমের সিটকানি লাগানো আছে। পরে বিষয়টি তিনি হোটেল ম্যানেজার ও কর্মচারীদের জানালে তারা পুলিশে খবর দেয়। এরপর তারা বাথরুমের দরজা ভেঙে ভিতর থেকে সবুজের লাশ উদ্ধার করে। গলায় হোটেলের বেডশিট দিয়ে গ্রীলের সাথে তার লাশ ঝুলানো ছিল।

এসআই সোহাগ ফকির আরো জানান, ধারণা করা হচ্ছে সবুজ আত্মহত্যা করেছেন। তার কাছে তার মোবাইল ফোন পাওয়া যায়। আত্মহত্যার আগে সবুজ মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। ভিডিওতে সবুজ বলেন তিনি আত্মহত্যা করবেন। তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় । পুলিশ মোবাইল ফোন জব্দ করেছে। এরপর পুলিশ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।

আরও পড়ুন

বগুড়া সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী বলেন, এ ঘটনায় হিজড়া রবিউলকে আটক করা হয়েছে । তিনি বলেন , হোটেলে সবুজ আত্মহত্যা করেছেন। আত্মহত্যার আগে তিনি মোবাইল ফোনে ভিডিও ধারণ করে আত্মহত্যার বিষয়টি বলে গেছেন। তারপরও তার মৃত্যুর সঠিক কারণ জানতে তার লাশ উদ্ধার করে ময়না তদন্ত করা হয়েছে। ময়না তদন্তশেষে তার লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তার মৃত্যুর ব্যাপারে তার স্বজনদের কোন অভিযোগ নেই। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের বাগজানায় মাদকসহ গ্রেফতার-২

১

রানার গ্রুপের এক্সিকিউটিভ নিয়োগ, থাকছে না বয়সসীমা

২

বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ৫

৩

কুমিল্লায় ভাগিনার ছুরিকাঘাতে মামা খুন

৪

আকিজ বেকারসের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

৫

বিমানের দাম্মাম ও রিয়াদের ফ্লাইট স্থগিতের মেয়াদ আরও বাড়লো

৬