ভিডিও বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৩ আগস্ট, ২০২৬ ০৯:৪৮ পিএম

অপেক্ষা বাড়লো দীঘির

চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।

বিনোদন ডেস্ক ঃ সিয়াম আহমেদের বিপরীতে ‘জংলি’ সিনেমার মাধ্যমে ভালোই আলোচনায় আসেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। সেই সিনেমার পর বেশ বেছে কাজ করছেন তিনি। এরই ধারাবাহিকতায় কাজ করেন নতুন সিনেমা ‘বিদায়’র। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ ছবিটি ঈদে মুক্তির কথা থাকলেও সেটি হয়নি। জানা গেছে, ছবিটিতে সে অর্থে কোনো নায়ক নেই। বরঞ্চ ছবির গল্পকেই নায়ক বলছেন পরিচালক।

দীঘি ছাড়াও এ ছবিতে অভিনয় করছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ, ফজলুর রহমান বাবু প্রমুখ। এ ছবির কিছু অংশের কাজ বাকি রয়েছে। এরইমধ্যে নির্মাতা মেহেদী হাসান হৃদয় নতুন ওয়েব সিনেমার কাজ শুরু করেছেন নুসরাত ফারিয়াকে নিয়ে। আগামী কিছুদিন এর কাজ নিয়েই ব্যস্ত থাকবেন তিনি। যার ফলে অপেক্ষা বাড়লো দীঘির। কারণ ‘বিদায়’ মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

আরও পড়ুন

একটি সূত্র থেকে জানা গেছে, নতুন বছরে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে। এদিকে, এ ছবির বাইরেও দীঘি একটি ওয়েব সিনেমার কাজ শেষ করেছেন। সুমন ধর পরিচালিত এটি একটি ডার্ক থ্র্রিলারধর্মী কাজ। এতে আরও অভিনয় করেছেনÑ ইরফান সাজ্জাদ, আশনা হাবিব ভাবনা প্রমুখ। এর বাইরে নতুন কাজ প্রসঙ্গে দীঘি বলেন, প্রস্তাব তো অনেক কাজেরই থাকে। তবে বুঝে শুনে নির্বাচন করতে চাচ্ছি। সে কারণে কাজ কম হাতে নিচ্ছি। যেগুলো করবো, দর্শকদের যেন ভালো লাগে সেটা মাথায় রাখছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপেক্ষা বাড়লো দীঘির

বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপন

ম্যানেজ মাস্টার’-এর ২০০ পর্বে যুক্ত হলেন মিম চৌধুরী

বগুড়ায় জমি থেকে উদ্ধার হওয়া  লাশের পরিচয় মেলেনি

রিমান্ড শেষে কারাগারে সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা

দৈনিক করতোয়ার ঢাকা অফিসে করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপন