ভিডিও বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৩ আগস্ট, ২০২৬ ০৯:৩৯ পিএম

হত্যা মামলা দায়েরের প্রস্তুতি

বগুড়ায় জমি থেকে উদ্ধার হওয়া  লাশের পরিচয় মেলেনি

বগুড়ায় জমি থেকে উদ্ধার হওয়া  লাশের পরিচয় মেলেনি

স্টাফ রিপোর্টার : গত দুদিনেও বগুড়া মহানগরের মালগ্রামে জমি থেকে উদ্ধার হওয়া গলিত লাশের কোন পরিচয় মেলেনি। পরিচয় না পাওয়ায় বৃহস্পতিবার  লাশটি বেওয়ারিশ হিসাবে আঞ্জুমান মফিদুলের মাধ্যমে ঠনঠনিয়া ভাই পাগলার মাজার সংলগ্ন দক্ষিণ বগুড়া গোরস্থানে গতকাল বৃহস্পতিবার দাফন করা হয়েছে। এর আগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশটির ময়না তদন্ত করেন চিকিৎসক। ময়না তদন্তশেষে লাশ ওই গোরস্থানে করা হয়। 

বগুড়া সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, তাকে হত্যা করে ওই এলাকায় জমির মধ্যে লাশটি রেখে এর উপড়ে কচুরীপানা ও বস্তা দিয়ে ঢেকে রাখা হয়। এতে লাশটি পচে কংকাল বের হয়। পরে গত বুধবার ওই গলিত লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।  ধারণা করা হচ্ছে ৮-১০ দিন আগে তাকে হত্যা করে লাশটি সেখানে ফেলে রাখা হয়েছিল। তিনি আরো বলেন, লাশ উদ্ধারের ঘটনায় থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হয়েছে।

আরও পড়ুন

উল্লেখ্য, গত বুধবার সকালে একজন কৃষক জমিতে ঘাস কাটতে গিয়ে লাশটি দেখতে পান। এরপর তিনি বিষয়টি গ্রামবাসিকে বলেন। পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯তে ফোন দেয়া হয়। এরপর সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। সেইসাথে সিআইডি ও পিবিআই সদস্যরাও এসে তদন্ত করে। কিন্তু গত দুদিনেও তার পরিচয় মেলেনি। লাশ উদ্ধারে সহায়তাকারী শজিমেক হাসপাতালের মর্গের একজন ডোম বলেন, লাশটি একজন পুরুষের। তিনি লাশটি ভালভাবে দেখেছেন। তার পরনে জিন্সের প্যান্ট ছিল। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় জমি থেকে উদ্ধার হওয়া  লাশের পরিচয় মেলেনি

রিমান্ড শেষে কারাগারে সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা

দৈনিক করতোয়ার ঢাকা অফিসে করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপন

‘স্বর্ণমুকুট নৃত্যরত্ন পুরস্কার’এ সম্মাননায় ভূষিত লাবণ্য

বগুড়ায় নিষিদ্ধ রাসায়নিক দিয়ে তৈরি জিলাপি জব্দ করে ধ্বংস 

চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট