নেত্রকোনায় পিকআপ ও পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষে নিহত ৪
নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বধলা উপজেলার নারান্দিয়া এলাকায় পিকআপ ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে নেত্রকোনার দিকে যাওয়ার সময় নারান্দিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
আরও পড়ুনখবর পেয়ে শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়ি ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আহতদের নেত্রকোনা জেলা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি যান সড়কের ওপর পড়ে থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। যানবাহন সরিয়ে চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, নিহতদের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক করার কাজ চলছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1786628309.jpg)
_medium_1786627689.jpg)






_medium_1786609847.jpg)