ভিডিও বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৩ আগস্ট, ২০২৬ ০৭:২৫ পিএম

গাইবান্ধার সাঘাটায় বৃষ্টিতে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন 

গাইবান্ধার সাঘাটায় বৃষ্টিতে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন 

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: টানা ভারী বর্ষণে পানির স্রোতে গাইবান্ধার সাঘাটা উপজেলার মৌলভীবাজার সড়কের একটি অংশ ভেঙে গেছে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন কয়েকটি গ্রামের হাজারো মানুষ।

স্থানীয়রা জানান, কয়েক দিনের টানা বৃষ্টিতে সাঘাটা বাজার ও আশপাশের এলাকার পানি নেমে বাজারের পূর্বপাশের মৌলভীবাজার সড়কের নিচে স্থাপিত পানি নিষ্কাশন পাইপের ওপর চাপ বাড়ে। একপর্যায়ে পানির স্রোতে সড়কের বড় একটি অংশ ধসে যায়। এরপর থেকে মৌলভীবাজারের সাথে আশপাশের এলাকার যান চলাচল বন্ধ রয়েছে।

এ সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। সড়কটি ভেঙে যাওয়ায় তাদের বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুটোই ব্যয় হচ্ছে। কৃষিপণ্য বাজারে নেওয়া এবং জরুরি রোগীদের হাসপাতালে পৌঁছাতেও দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। এলাকাবাসীর অভিযোগ, সড়কটি দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও প্রয়োজনীয় সংস্কার কিংবা টেকসই প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে ভারী বর্ষণের পানির স্রোতে শেষ পর্যন্ত সড়কটি ভেঙে পড়ে। 

আরও পড়ুন

দ্রুত সড়কটি সংস্কার করে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা। একই সাথে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট বলেন, কাজটি ইউনিয়ন পরিষদ থেকেই করা হবে। বর্ষার কারণে মাটি পাওয়া যাচ্ছে না। এ কারণে সংস্কার কাজে কিছুটা দেরি হচ্ছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সাঘাটায় বৃষ্টিতে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন 

১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

মোদির চোখে চোখ রেখে কথা বলতে পারলে আমরা সেই দলকে ভেবে দেখবো : সালাহ উদ্দীন

বগুড়া শজিমেক হাসপাতাল ১৮শ’ শয্যায় উন্নীত হচ্ছে

পাবনার বেড়ায় ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

আনন্দঘন পরিবেশে বগুড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উদযাপিত