ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. রাব্বী (২৭)। তিনি মাসকান্দা দক্ষিণ পাড়ার মোবারক হোসেনের ছেলে। স্থানীয় একটি বেসরকারি পলিটেকনিক কলেজে লেখাপড়ার পাশাপাশি তিনি পাসপোর্ট অফিসের সামনে কম্পিউটার ও ফটোকপির কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রাব্বী সকালে বাসা থেকে বের হয়ে পাসপোর্ট অফিসের সামনের আতিকের দোকানে কাজ করছিলেন। বেলা ১২টার দিকে একদল যুবক অতর্কিত হামলা চালিয়ে ধারাল দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে দ্রুত স্থান ত্যাগ করে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা হোসেন আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, দিনের আলোতে শত শত মানুষের সামনে আমার ভাতিজাকে কুপিয়ে হত্যা করা হলো, কিন্তু ভয়ে কেউ এগিয়ে আসেনি বা প্রতিবাদ করেনি। আমরা এই বর্বরোচিত হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই।
আরও পড়ুনকোতোয়ালী মডেল থানা সূত্র জানায়, জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ধারণ করা হচ্ছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, নিহতের প্রতিবেশী সাব্বির ও তার পরিবারের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।
পুলিশ আরও জানায়, নিহতের ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1786620681.jpg)
_medium_1786618743.jpg)
_medium_1786613377.jpg)
_medium_1786605616.jpg)
