ভিডিও বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৩ আগস্ট, ২০২৬ ০২:৩০ পিএম

অজিদের ধসিয়ে ভালো অবস্থানে থেকে প্রথন দিন শেষ করল বাংলাদেশ

অজিদের ধসিয়ে ভালো অবস্থানে থেকে প্রথন দিন শেষ করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বোলারদের আগুনে বোলিংয়ে মাত্র ১৯৮ রানে অলআউট হয় স্বাগতিকরা। একাই ৬ উইকেট তুলে নেন হাসান মাহমুদ। 

জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ২৪ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ৯৬। প্রথমদিন শেষে ৩২ রানে তানজিদ হাসান তামিম এবং মুমিনুল হক ৩৫ রানে উইকেটে রয়েছেন। ২০ রান করে আউট হয়েছেন সাদমান ইসলাম। দিন শেষে এখনও ১০২ রান পিছিয়ে টাইগাররা। তবে প্রথম দিনে সব বিভাগেই ডারউইন টেস্টে এগিয়ে থাকা দলটির নাম বাংলাদেশ।

আরও পড়ুন

দুই দশক আগে যখন অস্ট্রেলিয়ায় টেস্ট খেলেছিল বাংলাদেশ তখন লক্ষ্য ছিল, কেবল ভালো ক্রিকেট খেলা। ২৩ বছরে দুই দলের শক্তিমত্তার পার্থক্য অনেকটাই কমে এসেছে। তাইতো এবার জেতার লক্ষ্য নিয়েই তাসমান পাড়ে যায় টাইগাররা। বাংলাদেশের নতুন লক্ষ্য যে মোটেও অলিক কিছু নয়, তার প্রমাণ মিলেছে প্রথম দিনই। অজিদের ঘরের মাঠে তাদের বিপক্ষে ব্যাটে-বলে দাপট দেখিয়ে দিন শেষে চালকের আসনে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার ১০ উইকেট তুলে এক উইকেট হারিয়ে অর্ধেক রান শোধ করাÑ এমন একটা দিন বাংলাদেশের টেস্ট ইতিহাসেই অন্যতম সেরা!

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অজিদের ধসিয়ে ভালো অবস্থানে থেকে প্রথন দিন শেষ করল বাংলাদেশ

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, বৃষ্টি নিয়ে নতুন বার্তা

নেদারল্যান্ডসের কোচের দায়িত্বে জাভি

ইউএসএস আব্রাহাম লিংকনে থাকা মার্কিন নৌ-সেনাদের আত্মহত্যার চেষ্টা

বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জ সফরে পুতিন, জাপানের প্রতিবাদ

এনআইডি’র বয়স সংশোধনের ক্ষমতা পেলেন ইসি’র মাঠ কর্মকর্তারা