নেদারল্যান্ডসের কোচের দায়িত্বে জাভি
স্পোর্টস ডেস্ক : রোনাল্ড কোম্যানের উত্তরসূরি হিসেবে নেদারল্যান্ডস জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিলেন স্পেনের হয়ে বিশ্বকাপ জেতা জাভি হার্নান্দেজ। আর এই দায়িত্বের সঙ্গে শুরু হচ্ছে জাভির ক্যারিয়ারের এক নতুন অধ্যায়। যেখানে তার সামনে থাকবে ইউরো ২০২৮ ও ২০৩০ বিশ্বকাপের মতো বড় মঞ্চ।
বার্সেলোনার এই কিংবদন্তি খেলোয়াড় স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপ জিতেছিলেন। তবে ২০২৪ সালে বার্সেলোনার কোচের পদ ছাড়ার পর থেকে তিনি আর কোনো জাতীয় বা ক্লাব দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন না। নেদারল্যান্ডসের সঙ্গে জাভি চার বছরের চুক্তি করেছেন। ফলে আগামী ইউরো ২০২৮ এবং ২০৩০ বিশ্বকাপÑদুটি বড় টুর্নামেন্টেই ‘অরেঞ্জ’দের ডাগআউটে দেখা যাবে ৪৬ বছর বয়সী এই স্প্যানিশ কোচকে।
আরও পড়ুনদায়িত্ব পেয়ে নিজের সঙ্গে ডাচ ফুটবলের সম্পর্কের কথাও তুলে ধরেছেন জাভি। তার ভাষায়, ‘বার্সেলোনা একাডেমিতে আমার ফুটবল শিক্ষা শুরু হয়েছিল। সেখানে ইয়োহান ক্রুইফ ও রিনাস মিশেলসসহ অনেকের দর্শনের গভীর প্রভাব ছিল। তাই ডাচ ফুটবলের সঙ্গে আমার একটি বিশেষ সম্পর্ক অনুভব করি।’ জাভির কথায়, সেই সম্পর্ক এতটাই গভীর যে তিনি নিজেকে ডাচ ফুটবলেরই একজন সন্তান মনে করেন, আপনি বলতে পারেন, আমি ডাচ ফুটবলেরই সন্তান।’
মন্তব্য করুন

_medium_1786608212.jpg)
_medium_1786603469.jpg)
_medium_1786602352.jpg)
_medium_1786601911.jpg)
_medium_1786598514.jpg)

_medium_1786608442.jpg)
_medium_1786607098.jpg)