ভিডিও রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৩ আগস্ট, ২০২৬ ০৮:০৪ পিএম

হরমুজ প্রণালীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণের মার্কিন দাবিকে ‘ভিত্তিহীন ও মিথ্যা’ বলল ইরান

সংগৃহীত,হরমুজ প্রণালীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণের মার্কিন দাবিকে ‘ভিত্তিহীন ও মিথ্যা’ বলল ইরান

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মার্কিন দাবিকে ‘ভিত্তিহীন ও মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির সামরিক কমান্ড জানিয়েছে, কৌশলগত এই জলপথ এখনো ইরানের ‘পূর্ণ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে’ রয়েছে।

বৃহস্পতিবার ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দফতর এক বিবৃতিতে এসব কথা জানায়। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে বিবৃতিটি প্রচার করা হয়।

বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের স্বাভাবিকতা নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ‘মিথ্যাচার ও ভিত্তিহীন মিথ্যা’। ইরানি সামরিক কমান্ডের ভাষ্য, মার্কিন সামরিক বাহিনীর ‘অসহায়ত্ব ও বিভ্রান্তি’ থেকেই এমন দাবি করা হচ্ছে।

ইরানের সামরিক মুখপাত্র বলেন, ‘হরমুজ প্রণালী আগের মতোই ইসলামী প্রজাতন্ত্র ইরানের পূর্ণ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর অনুমোদন ও তত্ত্বাবধান ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী ট্যাংকার নিরাপদে এই প্রণালী অতিক্রম করতে পারবে না।’

আরও পড়ুন

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের একটি বড় অংশ এই জলপথের ওপর নির্ভরশীল। ফলে প্রণালীটির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অবস্থান আন্তর্জাতিক জ্বালানি ও নৌ-নিরাপত্তা পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

এর আগে হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও জাহাজ চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দাবি ও পদক্ষেপের কথা জানানো হয়েছে। তবে ইরান বলছে, প্রণালীর ওপর নিয়ন্ত্রণ তাদের হাতেই রয়েছে। 

সূত্র: আনাদোলু এজেন্সি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘লংমার্চের গাড়িগুলো পানি নাকি তেলে চলে’, প্রশ্ন শামা ওবায়েদের

ময়মনসিংহে বাসা থেকে বের হয়ে ১৪ বছরের কিশোর নিখোঁজ

শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে শতাধিক গ্রেফতার

জামায়াত জোটের লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন

গ্রিসে এয়ার শোতে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলটের মৃত্যু