ভিডিও রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৩ আগস্ট, ২০২৬ ০৩:২৪ পিএম

মার্কিন সামরিক অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ২

মার্কিন সামরিক অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দুইজন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার (১৩ আগস্ট) দুপুরে সালাদো গ্রামের দক্ষিণের একটি মাঠে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, বুধবার স্থানীয় সময় দুপুর ১টা ৩৩ মিনিটে সালাদো গ্রামের দক্ষিণের মাঠে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল এএইচ-৬৪ অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার। এটি পার্শ্ববর্তী ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে মোতায়েন ছিল। ফোর্ট হুড মার্কিন সেনাবাহিনীর অন্যতম বড় ঘাঁটি।

বেল কাউন্টি শেরিফের কার্যালয়ের মুখপাত্র ক্লিফ কোলম্যান জানান, কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পাশাপাশি বড় ধরনের আগুন দেখতে পান। আগুনটি ‘খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল’ বলেও জানান তিনি। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে। একই সঙ্গে জরুরি উদ্ধার ও অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রমও চলছে। ১ম ক্যাভালরি ডিভিশনের ভারপ্রাপ্ত কমান্ডিং জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল ইথান ডিভেন বলেন, ‘এই মুহূর্তে আমাদের প্রধান অগ্রাধিকার হলো দুর্ঘটনাস্থল নিরাপদ করা এবং প্রাথমিক উদ্ধার তৎপরতায় সহায়তা করা।’

আরও পড়ুন

মার্কিন সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, এএইচ-৬৪ অ্যাপাচি একটি দুই ইঞ্জিন ও চার ব্লেডের বহুমুখী অ্যাটাক হেলিকপ্টার। এটি সশস্ত্র নজরদারি, কাছাকাছি যুদ্ধ, দ্রুত আক্রমণ এবং আকাশ থেকে বিভিন্ন সামরিক অভিযান পরিচালনায় সক্ষম। হেলিকপ্টারটিতে দুজন সেনাসদস্য বসতে পারেন। পেছনের ককপিটে থাকেন পাইলট এবং সামনের আসনে থাকেন কো-পাইলট ও গানার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘লংমার্চের গাড়িগুলো পানি নাকি তেলে চলে’, প্রশ্ন শামা ওবায়েদের

ময়মনসিংহে বাসা থেকে বের হয়ে ১৪ বছরের কিশোর নিখোঁজ

শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে শতাধিক গ্রেফতার

জামায়াত জোটের লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন

গ্রিসে এয়ার শোতে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলটের মৃত্যু