ভিডিও বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৩ আগস্ট, ২০২৬ ০৮:৩৬ পিএম

বগুড়া নিউ মার্কেটে নিষিদ্ধ ক্রিম বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

সংগৃহীত, বগুড়া নিউ মার্কেটে নিষিদ্ধ ক্রিম বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার : বিএসটিআই নিষিদ্ধ স্কিন ক্রিম বিক্রি ও বিতরণের অপরাধে বগুড়ার নিউ মার্কেটের শাহ বিপণী বিতানের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার বিকেল ৪ থেকে ৬টা পর্যন্ত বগুড়া জেলা প্রশাসন এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয় বগুড়ার সমন্বয়ে মহানগরের নিউমার্কেট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নিষিদ্ধ ঘোষিত স্কিন ক্রিম (ব্রান্ড-নিউ ফেস, ডিউ, নিভিয়া, চাঁদনী, পার্ল ও গোরি) বিক্রি-বিতরণ করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় নিউমার্কেটের শাহ বিপণী বিতানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অন্য দোকানগুলোতে এই পণ্যসমূহ বিক্রি না করতে সচেতন করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল হোসেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, বিএসটিআই আঞ্চলিক কার্যালয় বগুড়ার পরিদর্শক (মেট) শাহ্ আলম পলাশ খাঁন ও ফিল্ড অফিসার (সিএম) শাহানূর হোসেন খান। সহযোগিতা করেন, সহকারী পরিচালক (সিএম) দেলোয়ার হোসেন। 

 

আরও পড়ুন

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া নিউ মার্কেটে নিষিদ্ধ ক্রিম বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি রিমান্ডশেষে গাজী সালাউদ্দিন কারাগারে

শহিদ ওসমান হাদি একটা বিষয়ের গভীরে দেখতেন : সিবগাতুল্লাহ

নেত্রকোনায় পিকআপ ও পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষে নিহত ৪

হরমুজ প্রণালীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণের মার্কিন দাবিকে ‘ভিত্তিহীন ও মিথ্যা’ বলল ইরান

গণিত অলিম্পিয়াড বিস্তারে সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর