ভিডিও বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৩ আগস্ট, ২০২৬ ০৮:৫৪ পিএম

বগুড়ায় যুব মহিলালীগ নেত্রী নুপুর গ্রেফতার

সংগৃহীত,বগুড়ায় যুব মহিলালীগ নেত্রী নুপুর গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়া জেলা যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আইভি খাতুন নুপুরকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় সদর থানার পুলিশের একটি টিম বগুড়া সিটি করপোরেশন কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে। তিনি বগুড়া সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে দিন হাজিরা হিসাবে কাজ করেন।

বগুড়া সদর থানার কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম আলী বলেন, আইভি খাতুন নুপুর (৪০) গত ২০২৪ সালে জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা প্রচেষ্টা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলার আসামি। তিনি কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের বগুড়া জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক।  তাছাড়াও তিনি মোবাইল ফোনে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন বলে অভিযোগ রয়েছে। ধৃত নুপুর বগুড়া মহানগরের শিববাটি এলাকার শাহী মসজিদ লেনের মৃত নজমুল হোসেন তোতার মেয়ে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় যুব মহিলালীগ নেত্রী নুপুর গ্রেফতার

ইমরান খানের মৃত্যুর গুঞ্জন, পাকিস্তানে ছড়াচ্ছে উত্তেজনা

আমরা সংবিধান নতুন করে লিখব না, সংস্কার হবে : সরকার দলীয় প্রধান হুইপ

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে নীতিমালা

বগুড়া নিউ মার্কেটে নিষিদ্ধ ক্রিম বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি রিমান্ডশেষে গাজী সালাউদ্দিন কারাগারে