বগুড়ায় যুব মহিলালীগ নেত্রী নুপুর গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়া জেলা যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আইভি খাতুন নুপুরকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় সদর থানার পুলিশের একটি টিম বগুড়া সিটি করপোরেশন কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে। তিনি বগুড়া সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে দিন হাজিরা হিসাবে কাজ করেন।
বগুড়া সদর থানার কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম আলী বলেন, আইভি খাতুন নুপুর (৪০) গত ২০২৪ সালে জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা প্রচেষ্টা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলার আসামি। তিনি কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের বগুড়া জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক। তাছাড়াও তিনি মোবাইল ফোনে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন বলে অভিযোগ রয়েছে। ধৃত নুপুর বগুড়া মহানগরের শিববাটি এলাকার শাহী মসজিদ লেনের মৃত নজমুল হোসেন তোতার মেয়ে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179833