ভিডিও সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১২ আগস্ট, ২০২৬ ০৬:২৮ পিএম

অভিনয়ে দারুন ব্যস্ত সুনেরাহ

সুনেরাহ

 বিনোদন ডেস্ক : চলচ্চিত্র, ওটিটি, নাটকসহ বিনোদনের প্রায় সব মাধ্যমেই সরব সময় পার করছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। প্রথম সিনেমা ‘ন ডরাই’-এর মাধ্যমেই সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। এরপর ‘অন্তর্জাল’, ‘উৎসব, ‘দাগি’ ছবিগুলোর মধ্যে দিয়ে নিজেকে সুঅভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন তিনি। নূহাশ হুমায়ূনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’তে অভিনয় করেও আন্তর্জাতিকভাবে নজর কাড়েন তিনি। এটি বেশ কয়েকটি উৎসবে প্রদর্শিত হয়েছে। এর বাইরে ওটিটির কাজেও পাওয়া গেছে তাকে।

তবে বড় পর্দা ও ওটিটি থেকে নাটকে নাম লিখিয়েই বেশ ভালো পরিচিতি পান নাট্যঅভিনেত্রী হিসেবে। বিশেষ কওে আলাদা স্টাইল, সংলাপ ভঙ্গি ও অভিনয়ের কারণে ছোট পর্দার দর্শকদেরও নজর কাড়েন তিনি। তার অভিনীত ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকটি তুমুল জনপ্রিয়তা পায়। মোহাম্মদ মো¯ফা কামাল রাজের এ সিরিয়ালে তিনি ‘সায়রা’ চরিত্রে অভিনয় করে জনপিপ্রয়তা পান। এ সিরিয়ালের পর সুনেরাহ’র ছোট পর্দায় চাহিদা আরও বেড়ে যায়। বর্তমানে নাটকে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। একাধিক সিনেমা ও ওটিটির কাজের পাশাপাশি নাটকেই এখন বেশি সময় দিচ্ছেন এ অভিনেত্রী।

আরও পড়ুন

সম্প্রতি পারিবারিক গল্পে সুলতান এন্টারটেইনমেন্ট থেকে মুক্তি পেয়েছে তার অভিনীত নাটক ‘আপন পরিবার’। আরমান আহমেদ প্রত্যয়ের পরিচালনায় এতে তিনি অভিনয় করেছেন ইয়াশ রোহানের বিপরীতে। নাটকটি প্রকাশের দু’দিনের মাথায়ই এতে সুনেরাহ’র অভিনয় প্রশংসিত হচ্ছে। এর বাইরে কমপক্ষে আরও হাফ ডজন নতুন নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সুনেরাহ বিনতে কামাল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গীতা অনুরাগী জ্ঞান নিকেতনের শ্রীমদভগবদগীতার ২য় সংস্করণের মোড়ক উন্মোচন

বিশ্ববাজারে গমের চড়া দরে দেশের বাজারে বাড়তি আটা-ময়দার দাম

বগুড়ায় ২ বছরে দেড় হাজার অগ্নিকান্ড, ক্ষতি ১৮ কোটি টাকা, উদ্ধার ২৬ কোটি ২২ লাখ টাকার সম্পদ

বগুড়া মহানগরে ভ্রাম্যমাণ আদালতের অর্থদন্ড

পেঁপে দিয়ে মুরগির পাতলা ঝোল রান্না করবেন যেভাবে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ আটক ২