ভিডিও মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১১ আগস্ট, ২০২৬ ০৬:১২ পিএম

নেপালে অপুর শিকার শুরু

নেপালে অপুর শিকার শুরু

বিনোদন ডেস্ক:  মহরতের মধ্য দিয়ে নেপালের পোখারায় মনোরম পরিবেশে শুরু হয়েছে ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসের নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিং। থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। এতে অপুর বিপরীতে অভিনয় করছেন মুর্তজা পলাশ। 
 
এর আগে নাটকে কাজ করলেও এটি তার প্রথম সিনেমা। রেজা ফিল্ম প্রযোজিত ‘শিকার’ সিনেমায় বাংলাদেশ, ভারত ও নেপাল- তিন দেশের শিল্পী ও কলাকুশলীরা মিলে কাজ করছেন। এতে অপু-মুর্তজা পলাশ ছাড়াও অভিনয় করছেন রজতাভ দত্ত, বড়দা মিঠু, শ্যাম ভট্টাচার্যসহ অনেকে। 
 
প্রথম দিন শুটিংয়ে একে একে হাজির হন অপু বিশ্বাস, মুর্তজা পলাশ, বড়দা মিঠু এবং কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত, রনি ও শ্যাম ভট্টাচার্য। 
 
একপর্যায়ে শুরু হয় মহরতের মূল আনুষ্ঠানিকতা। নিজস্ব রীতি-নীতি ও নিয়মকানুন অনুসরণ করে সিনেমার মঙ্গল কামনায় প্রথমেই দোয়া করেন এর মূল অভিনেতা মুর্তজা পলাশ। এরপর নারিকেল ভেঙে সিনেমার শুভসূচনা করেন অভিনেতা শ্যাম ভট্টাচার্য। 
 
আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় ‘শিকার’র দৃশ্যধারণের কাজ। ‘শিকার’ সিনেমার গল্প নিয়ে অপু বিশ্বাস বলেন, যখন নির্মাতা গল্প নিয়ে আসেন, আমি তখনই রাজি হয়ে যাই। কারণ সিনেমাটিতে আমার কাজের জায়গা আছে, অভিনয়ের জায়গা আছে। আর এই সিনেমার মাধ্যমে আরও একজন নতুন নায়ক মুর্তজা পলাশের অভিষেক হবে। এটা নিয়েও আমি অনেক বেশি এক্সাইটেড। আশা করি, গল্পটি দর্শকের ভালো লাগবে।
 
 
ক্যারিয়ারের প্রথম সিনেমায় অভিনয় প্রসঙ্গে মুর্তজা পলাশ বলেন, প্রথমবারের মতো সিনেমা করছি, কারণ এই সিনেমার গল্প পড়ে মনে হয়েছে, আমি এই চরিত্রটি ফুটিয়ে তুলতে পারব। তাই নির্মাতার কথা মতো আমি গত আট মাস ধরে নিজের লুক তৈরি করেছি এবং আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি, দর্শককে যেন ভালো কিছু উপহার দিতে পারি। আশা করি, গল্পটি দর্শকের হৃদয়ে দাগ কাটবে। 
 
জানা গেছে, নেপালের বিভিন্ন মনোরম পরিবেশ আর পাহাড়ের সৌন্দর্যে মাসজুড়ে চলবে সিনেমাটির দৃশ্যধারণ। ‘শিকার’ মূলত সীমান্তবর্তী এলাকার গল্প ও রোমাঞ্চকর ঘটনার প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে। প্রথমে ওয়েব ফিল্ম হিসেবে ঘোষণা করা হলেও পরে এটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। সবকিছু ঠিক থাকলে আগামী বছর ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালে অপুর শিকার শুরু

বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক ব্যবসা চলবে না : অর্থমন্ত্রী

রানার গ্রুপে সিনিয়র অফিসার পদে চাকরির সুযোগ

সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী

এবার ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করলেন ট্রাম্প

নারী কর্মী নিয়োগ দিচ্ছে ডিবিএল গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা