ভিডিও বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১২ আগস্ট, ২০২৬ ০৭:২৪ পিএম

সাভারে প্রেশারকুকার বোমা নিষ্ক্রিয়ের সময় বিকট শব্দ, কেঁপে উঠলো এলাকা

সাভারে প্রেশারকুকার বোমা নিষ্ক্রিয়ের সময় বিকট শব্দ, কেঁপে উঠলো এলাকা

সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর এলাকায় মসজিদের মাঠে পাওয়া শক্তিশালী ‘প্রেসারকুকার বোমা’টি নিষ্ক্রিয় করা হয়েছে। ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-এর বোম ডিসপোজাল ইউনিট এটি নিষ্ক্রিয় করে।
 
আজ বুধবার (১২ আগস্ট) বিকেলের দিকে স্থানীয়দের সড়িয়ে দিয়ে খুব সতর্কতার সঙ্গে বোমাটি নিষ্ক্রিয় করা হয়। এ সময় দূর থেকে বিকট শব্দ শোনা যায় এবং আকাশের দিকে সাদা ধোঁয়া উড়তে দেখা যায়।
 
সাভার থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, ‘বোমাটি নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে এলাকা কেঁপে উঠেছে। এটা অনেক ক্ষমতাসম্পন্ন একটি বোমা।
 
এ বিষয়ে ঊর্ধ্বতন কমকর্তারা বিস্তারিত ব্রিফ করবেন।’
 
এর আগে মঙ্গলবার রাত দেড়টার দিকে সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ক্যাম্পের অন্তর্গত সাধাপুর গোপেরবাড়ী লালটেক ঘোড়া মসজিদের মাঠে স্থানীয় লোকজন একটি নীল রংয়ের প্লাস্টিকের ড্রামের মধ্যে কাপড়চোপড়সহ প্রেসারকুকারটি দেখতে পায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ড্রামের মধ্যে থেকে বোমাসদৃশ প্রেসারকুকারটি বের করে মসজিদের মাঠে রেখে দেয়।
 
জানা গেছে, অজ্ঞাত ৩ জন ব্যক্তি ওই প্লস্টিকের ড্রামটি রাতে মসজিদের মাঠে রেখে দেয়।
 
তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
 
ডিএমপির সিটিটিসি ইউনিটের যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীন জানান, এর আগে মতিঝিল ও আশুলিয়ায় বোমা উদ্ধারের ঘটনার সূত্র ধরে সাভারে জঙ্গি আস্তানার সন্ধান মিলেছে। সর্বশেষ সাধাপুর গোপেরবাড়ী লালটেক ঘোড়া মসজিদের মাঠে পাওয়া প্রেসারকুকার বোমার সঙ্গে এর সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের পাঁচবিবিতে অতিরিক্ত লাভের আশায় ইউরিয়া সার খাওয়ানোর পর গরুর মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

সাভারে প্রেশারকুকার বোমা নিষ্ক্রিয়ের সময় বিকট শব্দ, কেঁপে উঠলো এলাকা

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল

কর্ণফুলী গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি, ২৫ বছর হলেই আবেদন

চীনের শক্তিমান অর্থনীতির বড় সংস্কারক সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন