ভিডিও বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১২ আগস্ট, ২০২৬ ০৬:৫২ পিএম

ভোলার চরফ্যাশনে মিয়ানমারে পাচারের সময় ২৯৩ বস্তা সার জব্দ, আটক ৪

ভোলার চরফ্যাশনে মিয়ানমারে পাচারের সময় ২৯৩ বস্তা সার জব্দ, আটক ৪

ভোলার চরফ্যাশনে মেঘনা নদীর তীর থেকে মিয়ানমারে পাচারের সময় ২৯৩ বস্তা সারসহ চারজনকে আটক করেছে চরফ্যাশন থানা-পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি নৌকা জব্দ করা হয়েছে। আটক চারজনই চট্টগ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
 
আজ বুধবার (১২ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার বেতুয়া মেঘনা নদীর তীর থেকে তাদের আটক করা হয়।
 
আটক ব্যক্তিরা হলেন—মো. পারভেজ হোসেন (৩৭), মো. সিরাজ (৫৭), মো. সোহেল (২৮) ও মো. শাহারাজ। পুলিশ জানায়, তারা চট্টগ্রাম থেকে ট্রাকযোগে সার নিয়ে চরফ্যাশনে আসেন।
 
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, একটি চক্র চট্টগ্রাম থেকে ট্রাকযোগে সার নিয়ে চরফ্যাশনে আসে। পরে এসব সার নৌকায় করে মিয়ানমারে পাচারের চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশকে খবর দেন।
 
খবর পেয়ে চরফ্যাশন থানা-পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ২৯৩ বস্তা সারসহ চারজনকে আটক করে। এ সময় সারবোঝাই একটি ট্রাক ও একটি নৌকা জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
 
পুলিশ জানায়, জব্দ করা সার, ট্রাক ও নৌকা এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি সারগুলো কোথা থেকে আনা হয়েছে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে প্রেশারকুকার বোমা নিষ্ক্রিয়ের সময় বিকট শব্দ, কেঁপে উঠলো এলাকা

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল

কর্ণফুলী গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি, ২৫ বছর হলেই আবেদন

চীনের শক্তিমান অর্থনীতির বড় সংস্কারক সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন

ভোলার চরফ্যাশনে মিয়ানমারে পাচারের সময় ২৯৩ বস্তা সার জব্দ, আটক ৪

মক্কা চুক্তিতে আরও দেশ চান এরদোগান