থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে আহত খায়রুল বাসার
বিনোদন ডেস্ক: থাইল্যান্ডে নাটকের শুটিং শেষে পাহাড় থেকে নামতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। এ সময় তার সঙ্গে আহত হন চিত্রগ্রাহক মেহেদী রনি। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার পর এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়ে গণমাধ্যমকে খায়রুল বাসার বলেন, আমরা নাটকের শুটিং করতে থাইল্যান্ড এসেছিলাম। কাজ ঠিকমতোই চলছিল। এর মধ্যে আমাদের একটি দৃশ্যের শুটিং ছিল কোলান দ্বীপে। একপর্যায়ে আমরা পাহাড়ের ওপরে শুটিং করি। শুটিং ঠিকমতোই হয়েছে। কিন্তু নামতে গিয়ে হঠাৎ করে আমাদের স্কুটি নিয়ন্ত্রণ হারায়। সঙ্গে সঙ্গে আমরা পড়ে যাই।
আঘাতের বিষয়ে এ অভিনেতা বলেন, দুর্ঘটনায় আমার বুকে ব্যথা পেয়েছি, হাঁটুতেও আঘাত লেগেছে। হাঁটতেই কষ্ট হচ্ছে। এখন আমরা পাতায়ায় এসেছি। এখানে হাসপাতালে চিকিৎসা নেব। এই অবস্থায় শুটিং বাতিল করতে হয়েছে। আমার যে শারীরিক অবস্থা তাতে শুটিং করা সম্ভব নয়।
আরও পড়ুনবাসার আরও জানান, এ ঘটনায় চিত্রগ্রাহক রনির শরীরের বেশ কিছু অংশ ছুলে গেছে। তিনি বেশি আহত হয়েছেন। এ অবস্থায় আগামী দুই-তিন দিন শুটিং করা সম্ভব নয় বলেও জানান অভিনেতা।
জানা গেছে, একসঙ্গে কয়েকটি নাটকের শুটিংয়ে থাইল্যান্ডে গেছেন খায়রুল বাসার। তার সহশিল্পী হিসেবে আছেন সাদনিমা বিনতে নোমানসহ আরও অনেকে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_1786286296_medium_1786379507.jpg)




_medium_1786427942.jpg)