ভিডিও মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১১ আগস্ট, ২০২৬ ০৮:১৪ পিএম

পর্তুগিজ ক্লাব স্পোর্টিং ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ডিওমান্ডে

ডিওমান্ডে

স্পোর্টস ডেস্ক : পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপি ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দল নটিংহ্যাম ফরেস্টে যোগ দিয়েছেন আইভরি কোস্টের ডিফেন্ডার উসমান ডিওমান্ডে।

২২ বছর বয়সী এই সেন্টার-ব্যাকের সঙ্গে চার বছরের চুক্তি করেছে নটিংহ্যাম ফরেস্ট। চুক্তিতে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

দুই ক্লাবের পক্ষ থেকে ট্রান্সফার ফির পরিমাণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ডিওমান্ডেকে দলে নিতে নটিংহ্যাম ফরেস্টের খরচ হয়েছে প্রায় ৩ কোটি ৪০ লাখ পাউন্ড।

লিসবনের ক্লাব স্পোর্টিংয়ের হয়ে গত কয়েক মৌসুমে নিজেকে গুরুত্বপূর্ণ ডিফেন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ডিওমান্ডে। ক্লাবটির জার্সিতে মোট ১৩২টি ম্যাচ খেলেছেন তিনি।

আরও পড়ুন

জাতীয় দলেও নিয়মিত সদস্য এই ডিফেন্ডার। আইভরি কোস্টের হয়ে এখন পর্যন্ত ১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ডিওমান্ডে। সর্বশেষ বিশ্বকাপেও দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। তবে শেষ ষোলো থেকে বিদায় নেওয়া আইভরি কোস্টের হয়ে টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন ২২ বছর বয়সী এই ফুটবলার।

নটিংহ্যাম ফরেস্টে যোগ দিয়ে এবার প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাচ্ছেন ডিওমান্ডে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগিজ ক্লাব স্পোর্টিং ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ডিওমান্ডে

দুপচাঁচিয়ায় বৌভাত অনুষ্ঠানে নববধূকে গাছের চারা উপহার

জয়পুরহাটে তীব্র লোডশেডিং দুর্ভোগে গ্রাহকরা

বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

অনির্দিষ্টকালের জন্য আর্জেন্টিনায় থাকার সিদ্ধান্ত মেসির

বগুড়ার নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা