ভিডিও মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১১ আগস্ট, ২০২৬ ০১:৫৩ এএম

চাঁদপুরে হাসপাতাল থেকে ইয়াবাসহ চিকিৎসক আটক

ছবি : সংগৃহীত, চাঁদপুরে হাসপাতাল থেকে ইয়াবাসহ চিকিৎসক আটক

চাঁদপুরের কচুয়ায় হাসপাতালের আবাসিক কক্ষ থেকে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধারের ঘটনায় ডা. সৈয়দ আসিফ ইস্পাহানী (৩৫) নামে এক চিকিৎসককে আটক করা হয়েছে। রোববার রাতে কচুয়া বিশ্বরোড সংলগ্ন সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটক ডা. সৈয়দ আসিফ ওই হাসপাতালের আবাসিক চিকিৎসক এবং টাঙ্গাইল জেলার বাসিন্দা। সোমবার (১০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান।

তিনি জানান, হাসপাতালের তৃতীয় তলার পশ্চিম পাশের একটি আবাসিক কক্ষে অভিযান চালিয়ে চিকিৎসককে আটক করা হয়। এ সময় তার কক্ষ থেকে ৪ পিস ইয়াবা, মাদক সেবনে ব্যবহৃত ২ রোল ফুয়েল পেপার, বিভিন্ন সরঞ্জাম ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

এ ঘটনায় ডা. সৈয়দ আসিফ ইস্পাহানীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে রাতেই কচুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে হাসপাতাল থেকে ইয়াবাসহ চিকিৎসক আটক

সরাসরি ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করল আফগানিস্তান

সন্তানের অসুস্থতার কারণে আদালতে যেতে পারেননি পরীমনি, শুনানি পেছালো

বান্দরবানে আড়াই লাখ ইয়াবা ও অস্ত্র-গুলি উদ্ধার

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ প্রবাসীর পরিবার পাবে ‘বিশেষ মানবিক অনুদান’

গুম কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনের বৈধতা নিয়ে রিট খারিজ