ভিডিও সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১০ আগস্ট, ২০২৬ ০৫:৩০ পিএম

চার-ছক্কার তাণ্ডবে মালয়েশিয়াকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ 

চার-ছক্কার তাণ্ডবে মালয়েশিয়াকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ  , ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক :দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে  চার-ছক্কার তাণ্ডবে মালয়েশিয়াকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ হাইপারফরম্যান্স দল (এইচপি)। 

আজ সোমবার (১০ আগস্ট) মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১০৫ রান করে মালয়েশিয়া। জবাব দিতে নেমে ৭.৩ ওভারেই ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। এই জয়ে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে জিতল স্বাগতিকরা।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে বাংলাদেশ। দুই ওপেনার জাওয়াদ আবরার আর জিসান আলম চার-ছক্কার ফুলঝুরি ফোটান। তাদের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৩.১ ওভারেই দলীয় হাফসেঞ্চুরি পূর্ণ করে নেয় বাংলাদেশ।

ইনিংসের শুরু করতে নেমে তাণ্ডব চালান ওপেনার জাওয়াদ। চার-ছক্কার ঝলকে ৮ বলে ২৩ রানের ক্যামিও খেলেন তিনি। ইনিংস অবশ্য লম্বা করতে পারেননি, থেমেছেন এখানেই। এরপর একই বার্তা দিয়ে ফিরেছেন আরিফুল ইসলাম (৩ বলে ৪)।

আরও পড়ুন

জাওয়াদ ফিরলেও তাণ্ডব অব্যাহত রাখেন জিসান। ঝড়ো ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি করে বাংলাদেশকে জয়ের বন্দরে নিয়ে যান তরুণ এই হার্ডহিটার ব্যাটার। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ২১ বলে ৫৭ রানে।

মাঝে ৮ বলে ১২ রান করে সাব্বির রহমান ফিরলেও বাংলাদেশের জয় পেতে কোনো অসুবিধা হয়নি। ৭.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ এইচপি দল।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া। নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১০৫ রানের সংগ্রহ দাঁড় করায় মালয়েশিয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার-ছক্কার তাণ্ডবে মালয়েশিয়াকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ 

হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৩

কিশোরগঞ্জে সাদেক হত্যা মামলায় ২ ভাইয়ের যাবজ্জীবন, ৪ জন খালাস

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি রিমান্ডে

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণের ভয়াবহতা: শিশুর পর মায়ের মৃত্যু, সংকটাপন্ন বাবা