ভিডিও সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১০ আগস্ট, ২০২৬ ১২:০৬ পিএম

বাংলাদেশ সফর নিয়ে ভারত সরকারের দ্বারস্থ হচ্ছে বিসিসিআই

 বাংলাদেশ সফর নিয়ে ভারত সরকারের দ্বারস্থ হচ্ছে বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশে প্রস্তাবিত সফরের জন্য ভারত সরকারের অনুমোদন ও স্পষ্ট নির্দেশনা চাইতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। বিসিসিআই’র একটি শীর্ষ সূত্র ইন্ডিয়া টুডেকে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে বোর্ড নিজস্বভাবে এই সফরের সিদ্ধান্ত নিতে পারে না এবং সরকারের নির্দেশনার ওপরই নির্ভর করছে।

সূত্রটি জানায়, ‘আমরা এটি নিয়ে কাজ করছি এবং বাংলাদেশ সফরের বিষয়ে সরকারের অনুমতি ও স্পষ্ট দিকনির্দেশনা চাইব। এই মুহূর্তে নিজস্বভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আমাদের নেই। এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে আমরা দ্রুতই সরকারের দ্বারস্থ হব।’ সূত্রটি আরও নিশ্চিত করেছে যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ বিষয়ে বিসিসিআইকে চিঠি পাঠিয়েছে এবং প্রস্তাবিত সিরিজটি নিয়ে দুই বোর্ডের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রয়েছে। তিনি যোগ করেন, ‘বিসিবি আমাদের চিঠি দিয়েছে এবং তারা নিয়মিত যোগাযোগ রাখছে। শিগগিরই এ বিষয়ে পরিস্থিতি আরও স্পষ্ট হবে।’

ভারতের বিপক্ষে প্রস্তাবিত এই দ্বিপাক্ষিক সীমিত ওভারের সিরিজের জন্য বিসিবি ২৯ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত একটি সময়সূচি তৈরি রেখেছে। পরিবর্তিত সূচি অনুযায়ী তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। ওয়ানডে ম্যাচগুলো ১, ৩ ও ৬ সেপ্টেম্বর এবং টি-টোয়েন্টি ম্যাচগুলো ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। ২৮ আগস্ট ভারতীয় দলের বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। তবে পুরো সফরটি ভারত সরকারের অনুমোদন ও নির্দেশনার ওপর নির্ভর করছে।

আরও পড়ুন

চলতি বছরের শুরুর দিকে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের অবনতির প্রেক্ষাপটেই এই অনিশ্চয়তা তৈরি হয়েছে। মূল সংকট তৈরি হয় গত জানুয়ারিতে, যখন কলকাতা নাইট রাইডার্সকে তাদের আইপিএল ২০২৬ দল থেকে বাংলাদেশের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ সফর নিয়ে ভারত সরকারের দ্বারস্থ হচ্ছে বিসিসিআই

সৌদি আরবে আগুনের নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৬

 ইয়েমেনে হুথিদের হামলায় সামরিক সদস্যসহ নিহত ১১

কারিগরি বোর্ডের পাশের হারেও ধস

 আমরা ইরানের সঙ্গে কেবল দর-কষাকষি করছি : ট্রাম্প

বাবার শেষকৃত্য সম্পন্ন করলেন মেসি